মহাদেবপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত!
- আপডেট সময় : ০৪:৫৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩ ২৫৬ বার পড়া হয়েছে

মহাদেবপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত!
কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
মহাদেবপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত! ডায়াবেটিসের ঝুকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন’ এবং ‘ডায়াবেটিস সেবা নিয়ে আর দেরি নয়’ এই প্রতিপাদ্য নিয়ে র্যালী, আলোচনা সভা ও ফ্রি ডায়াবেটিস চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে নওগাঁর মহাদেবপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে এ উপলক্ষে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ এলাকায় অবস্থিত মহাদেবপুর ডায়াবেটিস সমিতির উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমিতির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ এতে নেতৃত্ব দেন। পরে তার সভাপতিত্বে সমিতির কার্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অন্যদের মধ্যে বক্তব্য দেন ও র্যালীতে অংশ নেন, সমিতির সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক হফিজুল হক বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক হাজী মোয়াজ্জেম হোসেন রিদয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খুরশিদুল ইসলাম, মহাদেবপুর ডায়াবেটিস সমিতির মেডিকেল অফিসার ডা. হারুন অর রশিদ প্রমুখ।
এ উপলক্ষে সকালে উপজেলা সদরের ঘোষপাড়ার মোড়ে অবস্থিত আলফা ডিজিটাল ডায়াগণষ্টিকের উদ্যোগে ডায়াবেটিস রোগিদের জন্য দিনব্যাপি ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। আলফা ক্লিনিকের মালিক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মন্ডলের পরিচালনায় চিকিৎসা সেবা দেন ডা: দেলোয়ার হোসেন।























