ঢাকা ০১:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নাটোরের অপহৃতকে সাতক্ষীরা থেকে উদ্ধার, নারীসহ আটক-২!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩ ২৩২ বার পড়া হয়েছে

নাটোরে অপহরনের অভিযোগে আটক বিল্লাল হোসেন

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের অপহৃতকে সাতক্ষীরা থেকে উদ্ধার, নারীসহ আটক-২!

নাটোর প্রতিনিধিঃ
নাটোরের অপহৃতকে সাতক্ষীরা থেকে উদ্ধার, নারীসহ আটক-২! গত ৬ নভেম্বর নাটোর থেকে অপহরনকৃত ভিকটিমকে সাতক্ষীরা থেকে র‍্যাব-৬ এর সহযোগীতায় উদ্ধার করাসহ এক নারীসহ দুইজনকে আটক করেছে র‍্যাব-৫ এর সদস্যরা। রোববার গভীর রাতে র‍্যাব-৬ এর সহযোগীতায় নাটোর র‍্যাব-৫ এর সদস্যরা সাতক্ষীরা জেলার সদর উপজেলার শ্রীরামপুর গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার করে।

এসময় অপহরন মামলার আসামী বিল্লাল হোসেন (৩২) ও তাসলিমা বেগম (৪৫) নামে দুই জনকে আটক করে র‍্যাব। আটককৃত বিল্লাল হোসেন সাতক্ষীরা জেলার সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের মানিক গাজীর ছেলে এবং তাসলিমা বেগম একই এলাকার আমিনুল ইসলামের স্ত্রী। সোমবার (১৩ নভেম্বর) র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পরিচালক সন্জয় কুমার সরকার এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।

কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পরিচালক সন্জয় কুমার সরকার জানান, অপহৃত ভিকটিম চলতি বছরের ৬ নভেম্বর নাটোরের মল্লিকহাটি মহল্লায় পিতার বাড়ি বেড়াতে আসেন। ১০ নভেম্বর দুপুরে প্রতিবেশীদের বাড়িতে যাওয়ার কথা পিতার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে বিভিন্ন স্থানে খোজাখুজি করেও তার সন্ধান না পাওয়ায় তার পিতা অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে সদর থানায় ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলা দায়েরের পর অজ্ঞাতনামা আসামী সনাক্তকরনসহ অপহৃত ভিকটিম উদ্ধারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি ও ছায়াতদন্ত শুরু করে র‍্যাব-৫। পরে গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামী ও অপহৃত ভিকটিমের অবস্থান সনাক্ত করতে সক্ষম হয় র‍্যাব এবং রোববার রাতে র‍্যাব-৬ এর সহযোগীতায় র‍্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে অজ্ঞাতনামা অপহরণ চক্রের মুলহোতা বিল্লাল হোসেনকে আটক করে। এসময় তার দেয়া তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা জেলার তালা থানার ইসলামকাঠি বাইখোলা গ্রাম হতে তাসলিমা বেগমকে আটক করা হয়।

র‍্যাব কর্মকর্তা আরও জানান, আটককৃতদের নাটোর সদর থানার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান এই র‍্যাব কর্মকর্তা।

November 13, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরের অপহৃতকে সাতক্ষীরা থেকে উদ্ধার, নারীসহ আটক-২!

আপডেট সময় : ১০:১৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩