ঢাকা ০১:০৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বঙ্গবন্ধুর বাংলাদেশে সাম্প্রদায়িকতা ও ষড়যন্ত্রকারীদের ঠাঁই নেই-পলক!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩১:০১ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩ ২৩৯ বার পড়া হয়েছে

সিংরায় ইমাম-মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আইসিটি প্রতিমন্ত্রী

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বঙ্গবন্ধুর বাংলাদেশে সাম্প্রদায়িকতা ও ষড়যন্ত্রকারীদের ঠাঁই নেই-পলক!

নাটোর প্রতিনিধিঃ
বঙ্গবন্ধুর বাংলাদেশে সাম্প্রদায়িকতা ও ষড়যন্ত্রকারীদের ঠাঁই নেই-পলক! তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে সাম্প্রদায়িকতা ও ষড়যন্ত্রকারীদের ঠাঁই নেই। বঙ্গবন্ধুই বলেছেন ধর্ম যার যার রাষ্ট্র সবার। ধর্মের ভিত্তিতে নয় বরং নাগরিকতার ভিত্তিতে সবাই সমান। এখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কোন কিছু নেই। সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ কঠোর হস্তে দমন করে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সুষম উন্নয়নের দেশ হিসেবে পরিণত করেছেন।

পলক আরো বলেন, নির্বাচন এলেই কিছু রাজনীতিক দল গুজব ছড়িয়ে ও উস্কানি দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এবারও নানা গুজব ছড়িয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে পারবেনা।

আজ রোববার সকালে নাটোরের সিংড়ার এলএসডি গুদাম চত্বরে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সাথে এবং গতরাতে (শনিবার) প্রতিমন্ত্রীর নিজস্ব বাসভবনে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে দ্বাদশ জাতীয় নির্বাচনী ইশতেহার ও উন্নত আধুনিক স্মার্ট সিংড়া বিনির্মাণে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

রোববার (১২ নভেম্বর) মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পলক বলেন, গত ১৪ বছরে দেশে যত মসজিদ, মাদরাসা নির্মাণ হয়েছে, তা বিগত দিনে হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্মীয় প্রতিষ্ঠানে যত অনুদান দিয়েছেন, যা কোনো সরকার করেনি। বিগত ৫০ বছর মিলেও তা হবে না। দেশের প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদরাসা বোর্ড ও মাদরাসা শিক্ষা প্রসারের জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম, সাম্যের ধর্ম। ‘ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। আমরা যদি মুসলমান হিসেবে ইসলামের পাঁচটি স্তম্ভ¢ অনুসরণ করি, তাহলে বাংলাদেশের মাটিতে কেউ মিথ্যা অপপ্রচার করতে পারবে না।
উপজেলার প্রায় দুই হাজার মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও ৯০ মাদ্রাসার শিক্ষকরা তাদের নানা সমস্যাসহ এলাকার উন্নয়ন ও দাবি তুলে ধরে প্রতিমন্ত্রীকে পরামর্শ দেন।

অপরদিকে শনিবার রাতে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী পলক বলেন, ধর্মের ভিত্তিতে নয় জাতীয়তাবাদের ভিত্তিতে এক হয়ে কাজ করে দেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। শেখ হাসিনার আমলে যা উন্নয়ন হয়েছে বিগত ৫০ বছরেও তার ছিটেফোঁটাও কেউ করতে পারেনি। মালয়েশিয়া ইন্দোনেশিয়া তুরস্কের উদাহরণ টেনে পলক বলেন, সেই দেশগুলো থেকে ধর্মীয় উগ্রতা জঙ্গিবাদ দূর করেই এখন উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে। বাংলাদেশ থেকেও জঙ্গিবাদ নাশকতা সাম্প্রদায়িকতা দূর করে আজ মধ্যম আয় থেকে উন্নত দেশের কাতারে চলে যাচ্ছে।
এই দুটি মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ওহিদুর রহমান,সাধারন সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদ্যেস ,যুগ্ম সাধারন সম্পাদক মওলাণা রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

November 12, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বঙ্গবন্ধুর বাংলাদেশে সাম্প্রদায়িকতা ও ষড়যন্ত্রকারীদের ঠাঁই নেই-পলক!

আপডেট সময় : ০২:৩১:০১ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩