ঢাকা ০৭:২২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লালপুরে মাদক মামলায় তথ্যদাতাকে আসামি করার অভিযোগ, প্রত্যাহার দুই পুলিশ সদস্য লালপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু রামগঞ্জে বিআরটিসি বাসের চাপায় আলিম উত্তীর্ণ শিক্ষার্থী নিহত রাণীশংকৈলে জাতীয় যুব দিবস পালিত, উদ্যোক্তাদের পণ্য নিয়ে মেলা সাপাহার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের অভিযোগে বাংলাদেশি শিশু আটক বাগাতিপাড়ায় অনুমোদন ছাড়াই চক্ষু চিকিৎসা ক্যাম্প, বন্ধ করল স্বাস্থ্য বিভাগ বাগাতিপাড়ায় জাতীয় যুব দিবস পালিত, ১১ জন পেলেন ১০ লাখ ৪০ হাজার টাকার ঋণ জাতীয় যুব পুরস্কারে দেশজুড়ে দ্বিতীয় লালপুরের রায়হান ভারতের আসামে আটক চাঁপাইনবাবগঞ্জের ৩৬ জন, কাজের সন্ধানে যাওয়ার তথ্য চাঁপাইনবাবগঞ্জে ৭৫ অসহায় নারী পেলেন সেলাই মেশিন

রাজশাহীতে সাংবাদিককে পেটালো রাজশাহী কলেজ ছাত্রলীগ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩ ২৪৩ বার পড়া হয়েছে

রাজশাহী কলেজ ছাত্রলীগের মারপিটে আহত সাংবাদিক

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে সাংবাদিককে পেটালো রাজশাহী কলেজ ছাত্রলীগ!

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে সাংবাদিককে পেটালো রাজশাহী কলেজ ছাত্রলীগ! রাজশাহী কলেজ শিক্ষককে হুমকি ও গালিগালাজ করার ভিডিও ধারণ করায় দুই সাংবাদিককে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে ছাত্রলীগ। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর ৩ টার দিকে রাজশাহী কলেজের গণিত বিভাগের ভেতরে এ ঘটনা ঘটে। আহত দুই সাংবাদিককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

আহত দুজন হলেন- রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জার্নালের জেলা প্রতিনিধি আবু সাইদ রনি এবং রিপোর্টার্স ইউনিটির সদস্য ও রাজশাহী পোস্টের স্টাফ রিপোর্টার আবদুল আলীম। রনিকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আর আলীমকে ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে রাজশাহী কলেজের গণিত বিভাগে কলেজ ছাত্রলীগ সেক্রেটারির নেতৃত্বে একটি গ্রুপ শিক্ষকদের সঙ্গে অকৃতকার্য পরিক্ষার্থীদের কেন পরিক্ষা দিতে দেয়া হবে না? এটা নিয়ে তর্কবিতর্ক করছিলো। সেখানে দায়িত্বরত শিক্ষককে ছাত্রলীগ নেতা-কর্মীরা মারমুখী হলে বিষয়টি জানার পর সেখানে কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুল খালেকসহ শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ ঘটনাস্থলে যান। এসময় আহত দুই সাংবাদিকও সেখানে উপস্থিত হন। একপর্যায়ে ছাত্রলীগের নেতারা উপস্থিত শিক্ষকদের উপর চড়াও হলে দুই সাংবাদিক ঘটনার ভিডিও ধারণের জন্য ফোন বের করে। এতে ক্ষিপ্ত হয়ে দুই সাংবাদিককে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। এসময় বাঁধা দিতে আসলে কলেজ অধ্যক্ষসহ অন্য শিক্ষকদেরও লাঞ্চিত করা হয়। এসময় গণিত বিভাগে ভাংচুর এবং আহত দুই সাংবাদিকদের ফোনসহ মানিব্যাগও ছিনতাই করে নিয়ে যায় তারা।

আহত সাংবাদিক আবু সাইদ রনি বলেন, কোন কিছু বোঝার আগেই তারা কিল-ঘুষি মারতে থাকে। জাফরের নেতৃত্বে হামলা করা হয়। এক পর্যায়ে শিক্ষকরা বাঁচাতে আসলে তাদের কেউ শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এরমধ্যে জ্ঞান হারিয়ে ফেলি। নাম প্রকাশে অনিচ্ছুক উপস্থিত একজন শিক্ষক জানান, রাজশাহী কলেজে ছাত্রলীগ ক্যাম্পাসে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাদের ভয়ে শিক্ষক-শিক্ষার্থীরা সবসময় তটস্থ থাকে। প্রায়শই তারা ডিপার্টমেন্টে ডিপার্টমেন্ট গিয়ে শিক্ষকদের হুমকি দিয়ে অনৈতিক কাজ করতে বাধ্য করে। কেউ প্রতিবাদ করলে তার পরিণত খুবই ভয়াবহ হয়। এজন্য শিক্ষকরা ভয়ে কিছু বলতে পারে না। এসময় ক্যাম্পাস থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধেরও দাবি জানান তিনি।

November 9, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে সাংবাদিককে পেটালো রাজশাহী কলেজ ছাত্রলীগ!

আপডেট সময় : ০৩:১০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩