ঢাকা ০১:১৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গোদাগাড়ী সীমান্তে বিএসএফর গুলিতে বাংলাদেশী কিশোর নিহত!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩ ২৫২ বার পড়া হয়েছে

গোদাগাড়ী সীমান্ত- সংগৃহিত ছবি

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোদাগাড়ী সীমান্তে বিএসএফর গুলিতে বাংলাদেশী কিশোর নিহত!

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ
গোদাগাড়ী সীমান্তে বিএসএফর গুলিতে বাংলাদেশী কিশোর নিহত! রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিয়াড় মানিকচক সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম সমিরুল হক (১৫)। বাবার নাম হাসিবুল হক। চরআষাড়িয়াদহ ইউনিয়নের বারীনগর গ্রামে তার বাড়ি। বিএসএফের ছোড়া গুলিটি সমিরুলের ডান বগল দিয়ে ঢুকে বাম বগল ছেদ করে বেরিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সীমান্ত এলাকায় ঘাস কাটতে গিয়েছিল সমিরুল। ঘটনার পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ কিশোর সমিরুলের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনার পর সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। উদ্ভূত পরিস্থিতিতে পতাকা বৈঠক আহ্বান করেছে বিজিবি।

চরআষাড়িয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল হক ভোলা বলেন, ‘সীমান্তে বাংলাদেশ ও ভারতের কৃষকদের ফসলের খেত রয়েছে। বৃহস্পতিবার(৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে সমিরুলসহ কয়েকজন মিলে দয়াড় মানিকচক সীমান্তের ৫ নম্বর সীমান্ত পিলার এলাকার জিরো লাইন থেকে ১৫০ গজ বাংলাদেশের ভেতরে ঘাস কাটছিল। এ সময় ভারতের চর আষাড়িয়াদহ বিএসএফের একটি টহল দল তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
গুলিটি সমিরুলের এক বগল দিয়ে ঢুকে বুকের ভেতর দিয়ে আরেক বগল হয়ে বেরিয়ে যায়। ফলে ঘটনাস্থলে সে মারা যায়। তবে বাকিরা পালিয়ে যায়।
পরে খবর পেয়ে বিজিবির সাহেবনগর ও দিয়াড় মানিকচক ফাঁড়ির দুটি টহল দল ঘটনাস্থলে যায়। পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়। দুপুরেই কিশোর সমিরুলের মরদেহ উদ্ধার করে আনা হয়।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘কিশোর সমিরুলের লাশ বিজিবি সদস্যরা উদ্ধার করেছেন বলে খবর পেয়েছি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

November 9, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গোদাগাড়ী সীমান্তে বিএসএফর গুলিতে বাংলাদেশী কিশোর নিহত!

আপডেট সময় : ০১:৪৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩