লালপুরে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় বৃদ্ধা ফিরোজার!
- আপডেট সময় : ০৭:৩১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩ ২৯০ বার পড়া হয়েছে

লালপুরে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় বৃদ্ধা ফিরোজার!
লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
লালপুরে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় বৃদ্ধা ফিরোজার! নাটোরের লালপুরে রেল লাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ফিরোজা বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আজিমনগর স্টেশন সংলগ্ন গোপালপুর পৌর কেন্দ্রীয় গোরস্থানের কাছে রেল লাইনে এই ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে যানা গেছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরে ঈশ্বরদী রেলওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত বৃদ্ধা ফিরোজা বেগম উপজেলার গোপালপুর পৌরসভার ভুঁইয়াপাড়া গ্রামের ঝড়ু প্রামানিক মেয়ে।
নিহতের ভাতিজা গোপালপুর বাজার কমিটির সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য বদিউর রহমান বদর জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে গোপালপুর পৌর কেন্দ্রীয় গোরস্থানের সামনে তার ফুফু ফিরোজা বেগম রেললাইন পারাপারের সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মারা যান। মঙ্গলবার সকালে স্থানীয়রা খবর দিলে পরিবারের লোকজন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
ঈশ্বরদী রেলওয়ে পুলিশ (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রোমেল বলেন, ত্রেনের ধাক্কায় নিহতের খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




















