ঢাকা ০২:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ গোমস্তাপুরের রামদাস বিল সাজাতে ১ হাজার ৫০০ তালগাছ বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারির মামলায় ১০ ডিলারসহ ১৫ জন কারাগারে সাপাহারে দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার লালপুরে মাদক ও সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬; ১০৬ পিস ইয়াবা, ৬৮ সিম ও ৯ মোবাইল উদ্ধার শিবগঞ্জে ৩৪ বোতল ফেয়ারডিল সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাগাতিপাড়ায় টানা দ্বিতীয়বারের মতো গুণী প্রধান শিক্ষক নির্বাচিত স্বপ্না রানী নলডাঙ্গায় হ/ত্যাচেষ্টার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার, চাপাতি উদ্ধার

উন্নয়ন কার্যক্রমে জীব বৈচিত্র রক্ষার দিকে খেয়াল রাখতে হবে-পলক!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩ ২১১ বার পড়া হয়েছে

সিংড়ায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উন্নয়ন কার্যক্রমে জীব বৈচিত্র রক্ষার দিকে খেয়াল রাখতে হবে-পলক!

নাটোর প্রতিনিধিঃ
উন্নয়ন কার্যক্রমে জীব বৈচিত্র রক্ষার দিকে খেয়াল রাখতে হবে-পলক! তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের যে কোন উন্নয়ন হতে হবে টেকসই ও দুনীতিমুক্ত। এছাড়া উন্নয়ন কার্যক্রমে জীব বৈচিত্র রক্ষা হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশে অভুতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। এই উন্নয়ন বৈষম্যমুক্ত সুষম উন্নয়ন। দূর্নীতি যাতে উন্নয়নকে ব্যহত না করে, সেদিকে আমাদের সতর্ক দৃষ্টি আছে। আগামীতে উন্নয়নের ধারা আরো গতিশীল হবে।

সোমবার (৫ নভেম্বর) রাতে নাটোরের সিংড়ায় প্রতিমন্ত্রীর বাসবভনে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের সাথে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন সংক্রান্ত বিষয়সহ স্থানীয় উন্নয়ন চিন্তা নিয়ে সুপারিশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ সব কথা বলেন।

পলক বলেন, আমরা উন্নয়নের পাশাপাশি আগামীতে কর্মসংস্থানের উপর গুরুত্ব আরোপ করছি। আগামী জাতীয় নির্বাচন উপলক্ষ্যে ইশতেহার প্রণয়নের কাজও চলছে।

মতবিনিময় সভায় উপস্থিত গণমাধ্যম কর্মীরা তাদের মতামত এবং সুপারিশ তুলে ধরেন। সুপারিশ মালা গ্রহণ করে প্রতিমন্ত্রী পলক সাংবাদিকসহ গণমাধ্যম কর্মীদের পরামর্শের ভিত্তিতে ই সিংড়া নির্বাচনী এলাকার জন্য ইশতেহার প্রণয়ন করবেন বলে প্রতিশ্রুতি দেন।
সভায় জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত ২৭ জন সাংবাদিক তাদের বক্তব্যে উন্নয়ন চিন্তা নিয়ে বক্তব্য উপস্থাপন করেন।

সভায় অন্যান্যের মধ্যে সিংড়া উপজেলা আওযামীলীগ সভাপতি ওহিদুর রহমান, সাধারন সম্পাদক পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সাধারন সম্পাদক মওলানা রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

উন্নয়ন কার্যক্রমে জীব বৈচিত্র রক্ষার দিকে খেয়াল রাখতে হবে-পলক!

আপডেট সময় : ০৬:২১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩