রাণীনগরে ট্রাক্টর থেকে পড়ে হেল্পার নিহত!
- আপডেট সময় : ০২:৪০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩ ২৩২ বার পড়া হয়েছে

রাণীনগরে ট্রাক্টর থেকে পড়ে হেল্পার নিহত!
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
রাণীনগরে ট্রাক্টর থেকে পড়ে হেল্পার নিহত! নওগাঁর রাণীনগরে ট্রাক্টর থেকে পড়ে মোতালেব (১৭) নামে হেল্পার নিহত হয়েছে। রবিবার সকালে উপজেলার রাণীনগর-আত্রাই সড়কের দুর্গাপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মোতালেব আলী উপজেলার কাশিমপুর ইউনিয়নের চকমনু পূর্বপাড়া গ্রামের মৃত মোজাহারের ছেলে। তিনি পেশায় একজন ট্রাক্টরের হেল্পার ছিলেন।
স্থানীয়রা জানান, রবিবার (২২ অক্টোবর) সকাল ৬টার দিকে ট্রাক্টরে চড়ে কাজে বের হন মোতালেব। ট্রাক্টরটি একটি ভাটা থেকে ইট বহনের জন্য রাণীনগর-আত্রাই সড়ক দিয়ে বেতগাড়ি এলাকার দিকে যাচ্ছিল। এমতাবস্থায় দুর্গাপুর এলাকায় পৌঁছালে ট্রাক্টরটি একটি গাড়িকে সাইড দিতে লেগে ড্রাইভার ব্রেক করলে ট্রাক্টর থেকে হেল্পার মোতালেব ছিটকে সড়কে পড়ে ট্রাক্টরের চাকার নিচে চাপা পড়েন। এতে গুরুত্বর আহত হন মোতালেব। এ সময় স্থানীয় লোকজন ও তার সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে রাণীনগর হাসপাতালে নেয়। সেখান থেকে তাকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানেও তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে বেলা সাড়ে ১১টার দিকে মারা যান মোতালেব।
রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: সেলিম রেজা বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




















