ঢাকা ০১:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

এমপির উন্নয়ন শোভাযাত্রা মাদক ব্যবসায়ীদের শোভাযাত্রা-আ.লীগ নেতা বাদল!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩ ২৩৮ বার পড়া হয়েছে

এমপি মো. আয়েন উদ্দিনের উন্নয়ন শোভাযাত্রা

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এমপির উন্নয়ন শোভাযাত্রা মাদক ব্যবসায়ীদের শোভাযাত্রা-আ.লীগ নেতা বাদল!

নিজস্ব প্রতিবেদক:
এমপির উন্নয়ন শোভাযাত্রা মাদক ব্যবসায়ীদের শোভাযাত্রা-আ.লীগ নেতা বাদল! রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিনের উদ্যোগে পবা উপজেলায় ‘উন্নয়ন সমাবেশ ও শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির পরে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। যেখানে এক আওয়ামী লীগ নেতা এই শোভাযাত্রাকে ‘মাদক ব্যবসায়ীদের শোভাযাত্রা’ বলে অভিহিত করেছেন। সংসদ সদস্য এই মাদক ব্যবসায়ীদের পুষছেন বলেও অভিযোগ তার।

ফেসবুকে ভিডিও বক্তব্য দেওয়া ওই আওয়ামী লীগ নেতার নাম সাইদুর রহমান ওরফে বাদল। তিনি পবা উপজেলার হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। সাইদুর রহমান একই সঙ্গে হরিপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য। অভিযোগের বিষয়ে সংসদ সদস্য আয়েন উদ্দিন বলেন, হাজার হাজার মানুষের শোভাযাত্রার মধ্যে দু–একজন চোর–ডাকাত এলে তাঁর পক্ষে খুঁজে বের করা সম্ভব নয়।
নিজের ফেসবুকে আপলোড করা ভিডিওতে সাইদুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘প্রাণপ্রিয় নেত্রী’ সম্বোধন করে বলেন, ‘আপনার স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং পবার হরিপুর ইউনিয়ন থেকে এমপি আয়েন উদ্দিনের যে মোটরসাইকেল শোভাযাত্রা হয়েছে, সেটা ফেনসিডিল-মাদক ব্যবসায়ীদের শোভাযাত্রা হয়েছে। মাদক ব্যবসাকে জোরদার করার জন্য আমার মনে হয় এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আমি ধিক্কার জানাই। আপনার কাছে আকুল আবেদন জানাই। এ রকম শোভাযাত্রা না হওয়াই ভালো। বাংলাদেশ আওয়ামী লীগের এই শোভাযাত্রা মানায় না।’

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার পবা উপজেলার নওহাটা এলাকা থেকে এই শোভাযাত্রা বের করা হয়। সংসদ সদস্য আয়েন উদ্দিন ছাদ খোলা মাইক্রোবাসে দাঁড়িয়ে শোভাযাত্রার সামনে ছিলেন। পেছনে মোটরসাইকেল নিয়ে ছিলেন তাঁর অনুসারীরা। এটি পবার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ করেন।

সাইদুর রহমান ফেসবুকে এই ভিডিও দেওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন, যেটা সত্য সেটাই তিনি বলেছেন। তিনি সত্য কথা বলতে কাউকে ভয় পান না। তাঁর মতে, হরিপুর ইউনিয়ন থেকে যত মোটরসাইকেল গিয়েছে, তার তিন ভাগের দুই ভাগই মাদক ব্যবসায়ী। তাদের নামে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। সংসদ সদস্য তাদের পুষছেন। এলাকায় মাদকবিরোধী একটি কমিটি গঠন করেছেন উল্লেখ করে সাইদুর রহমান বলেন, তিনি এই কমিটির সভাপতি। সহায়তাকারী সদস্য রয়েছে ৯৮ জন। তিনি ৩০ বছর ধরে এই ইউনিয়নে আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছেন। এই সংগঠনের নামে মাদক ব্যবসায়ীরা শোভাযাত্রা করছে এটা তিনি মেনে নিতে পারেননি। তাই ফেসবুকে দিয়েছেন।

এ ব্যাপারে সংসদ সদস্য আয়েন উদ্দিন বলেন, অক্টোবর মাস ব্যাপী বাংলাদেশ আওয়ামী লীগের সব সাংগঠনিক (জেলা, মহানগর, উপজেলা, থানা) শাখার উদ্যোগে সারা দেশে বৃহৎ আকারে উন্নয়ন সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করার জন্য চিঠি দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে তিনি এই শোভাযাত্রার আয়োজন করেন। তিনি দাবি করেন, এত বড় শোভাযাত্রা রাজশাহীর আর কোথাও হয়নি। এত মানুষের মধ্যে কোনো চোর–ডাকাত যদি ঢুকে পড়ে, সেটা আমার পক্ষে বাছাই করা সম্ভব নয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরা এগুলো সংগঠিত করেছেন। আমি শুধু মাত্র নির্দেশনা দিয়েছি।

October 20, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এমপির উন্নয়ন শোভাযাত্রা মাদক ব্যবসায়ীদের শোভাযাত্রা-আ.লীগ নেতা বাদল!

আপডেট সময় : ০৫:০৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩