ঢাকা ০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ইঞ্জিন বিকল হয়ে মাঝপথে বরেন্দ্র ট্রেন, ৩ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩ ২১৮ বার পড়া হয়েছে

বরেন্দ্র ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে থাকে মাঝপথে

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইঞ্জিন বিকল হয়ে মাঝপথে বরেন্দ্র ট্রেন, ৩ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ!

স্টাফ রিপোর্টার, ফজলুর রহমানঃ
ইঞ্জিন বিকল হয়ে মাঝপথে বরেন্দ্র ট্রেন, ৩ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ! নাটোরের বাগাতিপাড়ায় ইঞ্জিন বিকল হয়ে মাঝপথে সোয়া ঘন্টা পড়ে ছিল আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে। এতে করে প্রায় সাড়ে তিনঘন্টা নাকটোরের সাথে ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের সাথে টড়েন যোগাযোগ বন্ধ থাকে। শুক্রবার (২০ অক্টোবর) বিকেল ৪টার দিকে রাজশাহী থেকে চিলাহাটিগামী মালঞ্চি স্টেশন থেকে ৪ কিলোমিটার এবং ইয়াছিনপুর স্টেশন থেকে ৩ কিলোমিটার দূরে স্বরপপুর লেভেল ক্রসিংয়ের কাছে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়।

এসময় নাটোর স্টেশনে অন্তত ৪টি ট্রেন আটকা পড়ে নাটোর থেকে ঢাকা, রাজশাহী, খুলনার মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে মাঝপথে পড়ে থাকা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনসহ নাটোর স্টেশনে আটকা পড়া ট্রেনের শত শত যাত্রিদের সীমাহিন দুর্ভোগ পোহাতে হয়েছে।

প্রায় দুই ঘন্টা পর পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন গিয়ে মাঝপথে পড়ে থাকা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনকে নাটোর স্টেশনে নিয়ে আসে। এ সময় নাটোর স্টেশনে আটকা পড়া কয়েকটি ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে সন্ধ্যা ৭টার দিকে ঈশ্বরদী থেকে একটি ইঞ্জিন এসে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটিকে নিয়ে চিলাহাটির উদ্দেশ্যে নাটোর ছেড়ে যায়।

স্বরাপপুর লেভেল ক্রসিংয়ে দায়িত্বরত গেইট ম্যান শরিফুল ইসলাম জানান, গাড়িটি নাটোরের দিকে আসার সিগনাল পাওয়ার ক্রসিং নামিয়ে দেই। কিন্তু গাড়িটির ইঞ্জিন বিকল হওয়ায় লেভেল ক্রসিয়ের ওপর এসে থেমে যায়। এ সময় ঘটনা জানার পর নাটোর স্টেশনকে বিষয়টি অবহিত করি। পরে নাটোরের দিক থেকে অন্য একটি ইঞ্জিন এসে গাড়িটিকে টেনে নিয়ে যায়।

ট্রেনের যাত্রিরা জানায়, তারা রাজশাহী থেকে ট্রেনে ওঠেন। পথের মধ্যে ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় পথের মধ্যেই প্রায় ৩ ঘন্টা পড়ে থাকতে হয়েছে। এসময় ভোগান্তি সহ অসহনীয় দুর্ভোগ পোহাতে হয় তাদের।
এ বিষয়ে ট্রেনের চালক, গার্ড বা পরিচালকের সাথে কথা বলতে চাইলে তারা কথা বলতে অস্বীকৃতি জানান।

নাটোর স্টেশনে কর্মরত স্টেশন মাষ্টার রেজাউল করিম জানান, খবর পাওয়ার পর ঈশ্বরদীতে জানানো হয়। উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশ পাওয়ার পর ৫টা ৪০ মিনিটের দিকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন গিয়ে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটিকে নাটোরে নিয়ে আসার পর লাইন ক্লিয়ার হয়। এই সময় পঞ্চগড় থেকে আসা রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস, ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন ও আরো দুটি লোকাল ট্রেন নাটোর স্টেশনে আটকা পড়ে। বরেন্দ্র ট্রেনকে নাটোর আনার পর লাইন ক্লিয়ার হলে আটকাপড়া ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে সন্ধ্যা ৭টার দিকে ঈশ্বরদী থেকে ইঞ্জিন এসে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যায়।

October 20, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইঞ্জিন বিকল হয়ে মাঝপথে বরেন্দ্র ট্রেন, ৩ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ!

আপডেট সময় : ০৪:৩৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩