কমলমতি শিক্ষার্থীরা ঘুম থেকে উঠেই বলবে স্কুলে যাবো- এমপি বকুল!
- আপডেট সময় : ০১:১০:০৬ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩ ২৬৩ বার পড়া হয়েছে

কমলমতি শিক্ষার্থীরা ঘুম থেকে উঠেই বলবে স্কুলে যাবো- এমপি বকুল!
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
কমলমতি শিক্ষার্থীরা ঘুম থেকে উঠেই বলবে স্কুলে যাবো- এমপি বকুল! নাটোরের বাগাতিপাড়ায় স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেছেন, শিক্ষার মান উন্নয়নে এবং একটি শিশুও যেন অশিক্ষিত বা নিরক্ষর না থাকে এমনকি কমলমতি শিক্ষার্থীরা যেন ঘুম থেকে উঠেই বলে আমি স্কুলে যাবো। সেকারণে প্রতিটি প্রাথমিক-মাধ্যমিক বিদ্যালয়শ সকল শিক্ষা প্রতিষ্টানে আধুনিক বিলডিং ও উন্নত শিক্ষাব্যবস্থায় কাজ করে যাচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের অন্যান্য উচ্চ শিক্ষিত দেশের মতো বাংলাদেশেও শিক্ষিতের হার বেড়েছে। ঠিক সেভাবে আমাদের এই সকল গ্রাম অঞ্চলেও শিক্ষার মান বেড়েছে জন্য শিক্ষিতের হারও বৃদ্ধি পেয়েছে।
রবিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার ফাগুয়াড়দিয়াড় উচ্চ বিদ্যালয়েরর আয়োজনে ওই বিদ্যালয়েরর একাডেমিক ভবনের উদ্বোধন ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন শহিদুল ইসলাম বকুল এমপি।

এমপি বকুল এ সময় উপস্থিত শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আমদের এদেশকে স্মার্ট দেশ গড়তে হলে আমাদের সন্তানদের সুশিক্ষিত করতে হবে, সেজন্য বিদ্যালয়ের শিক্ষকদের আরও বেশি দ্বায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, শুধু শিক্ষার্থীদের প্রতি শিক্ষকরা মনযোগ দিলেই হবেনা, নিজ নিজ সন্তাদের প্রতি বিশেষ করে পড়ালেখার প্রতি মা-বাবাকেও নজর রাখতে হবে।
ফাগুয়াড়দিয়াড় উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলী আসলাম খানের সভাপতিত্বে ও স্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় স্কুল প্রাঙ্গনে অভিভাবক সমাবেশে অন্যান্যের মধ্যে বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম ঠাণ্ডুসহ উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং ওই বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
ফাগুয়াড়দিয়াড় উচ্চ বিদ্যালয় সূত্রে জানা যায় ২ কোটি দুই লাখ টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট এক তলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।























