ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নলডাঙ্গায় ১ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে পিয়ন গ্রেফতার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩ ২৭৪ বার পড়া হয়েছে

নলডাঙ্গায় শিশু ধর্ষণের অভিযোগে আটককৃত আবু সাদাদ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গায় ১ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে পিয়ন গ্রেফতার!

নাটোর প্রতিনিধিঃ
নলডাঙ্গায় ১ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে পিয়ন গ্রেফতার! নাটোরের নলডাঙ্গায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগে ওই বিদ্যালয়ের পিয়ন ৩৫ বছর বয়সী আবু সাদাদকে গ্রেফতার করেছে র‍্যাব। রোববার (৮ অক্টোবর) ভোর রাতে নলডাঙ্গা পৌরসভার ৬ নং ওয়ার্ডের ধোপাপুকুর (গাঙ্গোইলপাড়া) গ্রাম থেকে আবু সাদাদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবু সাদাদ ওই গ্রামের মোঃ ইউসুফ আলীর ছেলে এবং নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন পিয়নের চাকুরীতে কর্মরত ছিল।

র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পরিচালক সন্জয় কুমার সরকার বুধবার সকালে এক প্রেস ব্রিফিং এ এই তথ্য নিশ্চিত করে জানান, অভিযুক্ত মোঃ আবু সাদাদ নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিয়নের চাকুরীর পাশাপাশি সেখানকার কোমলমতি শিশুদের দেখাশোনা করত। ভিকটিম ওই বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী। সে অভিযুক্ত আবু সাদাদকে মামা বলে ডাকত। গত ২ অক্টোবর সকাল ৬ টার দিকে ভিকটিম বিদ্যালয়ের মাঠে খেলাধুলা করাকালীন সময় বিদ্যালয়ের পিয়ন আসামী আবু সাদাদ ভিকটিমকে ডেকে ৩য় শ্রেণী কক্ষে নিয়ে যায় এবং ভিকটিমের পরিহিত হাফ প্যান্ট খুলে গামছা দিয়ে মুখ বেঁধে শ্রেণী কক্ষের ব্রেঞ্চের উপর রেখে জোরপূর্বক ধর্ষণ করে।

পরবর্তীতে ভিকটিম তার বাবা-মায়ের কাছে ঘটনা জানালে ভিকটিমের বাবা-মা পিয়নের কাছে বিষয়টি জানতে চাইলে সে বিভিন্ন জনের মধ্যস্থতায় ভিকটিমের অভিভাবককে ১০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে নলডাঙ্গা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ওই ঘটনার পর থেকে অভিযুক্ত আবু সাদাদের ওপর গোয়েন্দা নজরদারী বৃদ্ধি ও ছায়াতদন্ত শুরু করে র‍্যাব। এর এক পর্যায়ে রোববার (৮ অক্টোবর) ভোর সোয়া ৪টার দিকে নলডাঙ্গা পৌর এলাকার ধোপাপুকুর গাঙ্গোইলপাড়া গ্রামে অভিযান চালিয়ে আবু সাদাদকে গ্রেফতার করা হয়। পরে
গ্রেফতারকৃত আবু সাদাদকে নলডাঙ্গা থানায় হস্তান্তর করে থানার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় বলেও জানান এই র‍্যাব কর্মকর্তা।

October 8, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নলডাঙ্গায় ১ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে পিয়ন গ্রেফতার!

আপডেট সময় : ১১:০৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩