ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে বালু চাপায় প্রতিবন্ধী শ্রমিকের মৃত্যু!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০০:০৩ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩ ২৫৩ বার পড়া হয়েছে

বালু চাপায় প্রতিবন্ধী শ্রমিক নিহত

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ে বালু চাপায় প্রতিবন্ধী শ্রমিকের মৃত্যু!

নাজমুল হোসেন, ঠাকুরগাঁওঃ
ঠাকুরগাঁওয়ে বালু চাপায় প্রতিবন্ধী শ্রমিকের মৃত্যু! ঠাকুরগাঁওয়ে বালুবাহী ট্রাক্টর উল্টে কাদেরুল ইসলাম (১৮) নামের বাক প্রতিবন্ধী এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার সময় ঠাকুরগাঁও শহরের হাজিপাড়া লিচুবাগান এলাকার ডিসি পার্কের সামনের নির্মানাধীন একটি ভবনের বালু দিতে গিয়ে এ ঘটনা ঘটে। নিহত কাদেরুল ইসলাম পঞ্চগড় জেলার বোদা থানার মাড়েয়া সর্দার পাড়া গ্রামের তসলিম উদ্দিনের ছেলে বলে তথ্য পাওয়া যায়। এ ঘটনায় ওই ট্রাক্টরের ড্রাইভার শহিদুল ইসলাম (৩৫) আহত হয়।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবির ট্রাক্টর উল্টে বালুচাপায় এক বাক প্রতিবন্ধী শ্রমিকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড়ের মাড়েয়া থেকে একটি বালুবাহী ট্রাক্টর বালু বোঝাই করে লিচুবাগান এলাকার নির্মানাধীন বাড়ির সামনে এসে দাড়ায়। সে সময় ট্রাক্টরটিতে ড্রাইভার ও শ্রমিক/হেলপার দুজনেই ছিল। ট্রাক্টরটি একটি পিলারের বেসমেন্ট এর গর্তের পাশে দাড়ানো ছিল। বৃষ্টি হওয়ার কারনে মাটি নরম থাকায় ট্রাক্টরটি হঠাৎ উল্টে যায়। এসময় ড্রাইভার শহিদুল আহত হয় এবং সে মনে করে তার হেলপার কাদেরুল হয়তো প্রকৃতির ডাকে সাড়া দিতে পাশে কোথাও গিয়েছে। অনেকক্ষণ তাকে খুজে না পেলে ড্রাইভার শহিদুল আশেপাশের লোকজন ডাক দিয়ে বালু সরানোর চেষ্টা করলে বালুর নিচে কাদেরুলের পা দেখতে পায়।

পরে খবর পেয়ে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে কাদেরুলের মরদেহ উদ্ধার করে। কাদেরুল বাক প্রতিবন্ধী হওয়ায় ট্রাক্টরটি উল্টে বালু চাপা পড়ার সময় সে কোন শব্দ বা চিৎকার করতে পারেনি বলেই এ দূর্ঘটনাটি ঘটেছে বলে মনে করেন প্রত্যক্ষদর্শীরা।

October 4, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঠাকুরগাঁওয়ে বালু চাপায় প্রতিবন্ধী শ্রমিকের মৃত্যু!

আপডেট সময় : ০২:০০:০৩ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩