ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে বাবার গলায় করাত ধরে হত্যাচেষ্টা, ছেলের এক বছরের কারাদণ্ড গোদাগাড়ীতে পরিবেশ দূষণের দায়ে নাবা পোল্ট্রি ফার্মকে ৪ লাখ টাকা জরিমানা রাণীশংকৈলে কিশোরী অপহরণের অভিযোগ, মামলা না নেওয়ার অভিযোগে এসপির দ্বারস্থ পরিবার তেঁতুলিয়ায় জুয়ার আসরে অভিযান, ইউপি সদস্যসহ তিন জুয়াড়ি আটক রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রি, প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা বাগাতিপাড়ায় হত্যা-ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড মহাসড়কে দুর্ঘটনা ও যানজট নিরসনে পবা হাইওয়ে থানা-সওজের যৌথ অভিযান সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাউয়েটে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন

১৬ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা গেলেন রাজশাহী কলেজ শিক্ষার্থী!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩ ২৯৪ বার পড়া হয়েছে

রাজশাহী কলেজ শিক্ষার্থী নিশাদ আকরাম

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১৬ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা গেলেন রাজশাহী কলেজ শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক :
১৬ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা গেলেন রাজশাহী কলেজ শিক্ষার্থী! রাজশাহীতে ছিনতাইকারীর হামলায় আহত রাজশাহী কলেজের শিক্ষার্থী নিশাদ আকরাম (২৪) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেলেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ দিন চিকিৎসাধীন থাকার পী তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) ভোর রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান তিনি।

নিশাদ আকরাম রাজশাহী কলেজের পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলার আড্ডা গ্রামে। গত ১৭ সেপ্টেম্বর ভোরে রামেক হাসপাতালে তার অসুস্থ্য বান্ধবিকে রাতভর দেখাশোনার পর মেসে ফেরার পথে নেসকো অফিসের সামনে ছিনতাইকারীর কবলে পড়েন নিশাদ। ছিনতাইকারীরা তাকে উপযুক্তপুরি মাথায় আঘাত করে তার কাছে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। এতে গুরুতর আহত হন নিশাত। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেছিলেন। গত ১৬দিন রামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোর রাতে তিনি মারা যান।

এ ঘটনায় তার চাচাতো ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামান বাদী হয়ে নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা করেছেন। এ মামলায় সেলিম (৫০) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, নিশাদের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেফতার সেলিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত ছিনতাইকারী সেলিম হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার নামে আগে থেকেই আটটি মামলা ছিল। তিনি একজন পেশাদার ছিনতাইকারী।

এ বিষয়ে রাজশাহী কলেজের অধ্যক্ষ মোহা. আব্দুল খালেক বলেন, ছিনতাইকারীর কবলে পড়ে একজন শিক্ষার্থী মারা যাবেন এটা মেনে নেওয়া যায় না। এটি শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হুমকি। এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির করছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

১৬ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা গেলেন রাজশাহী কলেজ শিক্ষার্থী!

আপডেট সময় : ০২:২৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩