রাণীশংকৈলে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত!
- আপডেট সময় : ০২:১৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩ ২৫৫ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত!
বিজয় কুমার রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
রাণীশংকৈলে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত! আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সামাজিক সম্প্রীতি উদ্বুদ্ধকরণ, ধর্মীয় উগ্রবাদ, জঙ্গীবাদ, সহিংসতা ও সন্ত্রাসবাদ প্রতিহত করণ, ধর্মীয় উৎসবে যথাযথ ভাবগম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পরিবেশকে অক্ষুন্ন রাখতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ ক্রিস্টান ঐক্য পরিষদ ও উপজেলার প্রতিটি পূজা মন্দিরের কমিটিকে নিয়ে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমানের সভাপতিত্বে সামাজিক সম্প্রীতি কমিটির সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মাহবুবুর রহমান। উপজেলা প্রশাসনের আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, সহকারী পুলিশ সুপার রেজাউল ইসলাম, জেলা পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান আসাদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণাংশু দত্ত টিটু, সাধারণ সম্পাদক তপন ঘোষ।
সহকারী অধ্যাপক প্রশান্ত বসাকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদ, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, থানার ওসি গুলফামুল ইসলাম মন্ডল, বীর মুক্তিযোদ্বা হাবিবুর রহমান, পূজা উদযাপন পরিষদের সভাপতি ছবি কান্ত দেব ও সম্পাদক সাধন বসাক, আট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ প্রতিটি মন্দিরের সভাপতি ও সম্পাদক বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এবার রাণীশংকৈল উপজেলায় ৫৪ টি পূজা মন্ডবে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এতে যেন কোন ধরণের অপরাধমূলক কার্যক্রম না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। নিরাপত্তার জন্য স্বেচ্ছাসেবক রাখতে হবে, সিসিটিভি ক্যামেরা রাখতে হবে এ ধরণের নানা পরামর্শমূলক ও সমস্যা সমাধানের বিষয় নিয়ে সভায় আলোচনা করা হয়।























