ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে জেলা আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩ ২১৭ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে আনসার ও ভিডিপি সমাবেশ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ে জেলা আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত!

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ে জেলা আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত! ‘শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্র আমরা’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ঠাকুরগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সমবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের পরিচালক মো. আব্দুস সামাদ।

জেলা প্রশাসক (ডিসি) মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, ডা. আবু বাশার মো: সায়দুরজামান, জেলা সদর দপ্তরের আনসার ব্যাটালিয়ন ১ পরিচালক ড. লুৎফর রহমান, নেসকোর নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. মিনহাজ আরেফিন, সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ রশিদুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন, প্রবীর কুমার রায়।

সমাবেশে বক্তারা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত করতে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে সদস্যদের অবস্থান থেকে অবদান রাখার পরামর্শ দেন। পরিচালক আব্দুস সামাদ তাঁর বক্তব্যে সদস্যদের সামাজিক অপরাধ, এবং কুসংস্কার, বিশেষ করে জঙ্গি, ইভটিজিং, মানব পাঁচার, লিঙ্গের বৈষম্য, মাদকাসক্তি এবং সমাজকে অভিশাপ থেকে মুক্ত করতে গুরুত্বের সাথে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে জেলা-উপজেলার ২৪ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যকে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বাই-সাইকেল, ছাতা ও ২৫০ জনকে বিভিন্ন প্রকার পুরস্কার সামগ্রী প্রদান করা হয়। সমাবেশে জেলার ৫৪টি ইউনিয়ন ও ৩টি পৌরসভা থেকে আগত আনসার ও ভিডিপির বিপুলসংখ্যক সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

September 21, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঠাকুরগাঁওয়ে জেলা আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত!

আপডেট সময় : ০৪:২৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩