ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

তানোরে চিকিৎসার নামে প্রতারণা বন্ধ হবে কি?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫২:০৭ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ ২৭২ বার পড়া হয়েছে

তানোরের মুন্ডুমালা ডায়াগনস্টিক সেন্টার

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তানোরে চিকিৎসার নামে প্রতারণা বন্ধ হবে কি?

তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ
তানোরে চিকিৎসার নামে প্রতারণা বন্ধ হবে কি? রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌরসভার সাদিপুর মহল্লায় রাতারাতি গড়ে উঠ পদ্মা ক্লিনিক এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও মুন্ডুমালা ইউপি উপ-স্বাস্থ্যকেন্দ্রের সামনে গড়ে উঠা মুন্ডুমালা ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। নীতিমালা অনুযায়ী সরকারি স্বাস্থ্যকেন্দ্রের সাম ক্লিনিক-ডায়াগণষ্টিক সেন্টার গড়ে তোলার কোনো সুযোগ নাই।

স্থানীয়রা জানান, মুন্ডুমালা সাদিপুর মহল্লার বাবু সাদিপুর মহল্লায় অবৈধভাবে পদ্মা ক্লিনিক এ্যান্ড ডায়াগণষ্টিক সেন্টার গড়ে তুলে চিকিৎসার নামে প্রতারণা করছে।অন্যদিকে প্রকাশনগর মহল্লার হাজি আব্দুল মালেকের পুত্র তোহিদুল ইসলাম পৌরসদরে স্কুল শিক্ষক আব্দুল করিমের বাড়িতে (আবাসিক) সরকারি অনুমোদন ব্যতিত রাতারাতি মুন্ডুমালা ডায়াগনস্টিক সেন্টার গড়ে তুলেেছেন। এখানে একই ঘরে অবৈধভাবে স্কুল-কলেজের শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানো ও বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষার নামে প্রতারণা করে হাজার হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।

সরেজমিন দেখা গেছে, ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের নাম দিয়ে মুন্ডুমালা ডায়াগনস্টিক সেন্টারের সাইনবোর্ড ঝোলানো হয়েছে। অথচ এখানে কখানো কোনো চিকিৎসক আসে না এমন পরীক্ষা-নিরীক্ষা ও রোগ নির্নয়ের আধুনিক কোনো যন্ত্রপাতি নাই। স্থানীয়রা জানান, ওষুধ বিক্রেতা তোহিদুল ইসলাম চিকিৎসক পরিচয় দিয়ে বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে।
প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, সম্প্রতি জেলা সিভিল সার্জন ভ্রাম্যমান পরিচালনা করলে তারা প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যায়। এসব প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়ে তারা চলে আসেন। কিন্ত্ত তারা পরদিন থেকে বাইরের দরজা বন্ধ করে ভিতরে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।

এবিষয়ে মুন্ডুমালা ইউপি উপ-স্বাস্থ্যকেন্দ্রের কর্মকর্তা দুরুল হুদা বলেন, মুন্ডুমালা ডায়াগণষ্টিক সেন্টার একটি ভুঁইফোড় প্রতিষ্ঠান এখানে কোনো চিকিৎসক ও পরীক্ষা-নিরীক্ষার আধুনিক যন্ত্রপাতি নাই। তিনি বলেন, ওষুধ বিক্রেতা তোহিদুল এসব দেখাশোনা করেন।

এবিষয়ে জানতে চাইলে তোহিদুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তারা আবেদন করে ডায়াগণষ্টিক সেন্টার চালাচ্ছেন।তিনি বলেন, শুধু তার প্রতিষ্ঠান কি অবৈধ না আরো আছে, সেগুলো চললে তারটিও চলবে।

এবিষয়ে জেলা সিভিল সার্জন ডাঃ আবু সাইদ মোহাম্মদ ফারুক জানান, কোনো ভাবেই এসব প্রতিষ্ঠান চালানো যাবে না বলে কঠোর নির্দেশনা দেওয়া আছে। তারপরও কেউ চালালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, কোন ছাড় না।

September 17, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তানোরে চিকিৎসার নামে প্রতারণা বন্ধ হবে কি?

আপডেট সময় : ০৩:৫২:০৭ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩