ঢাকা ০২:৩১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিংড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৯:৫২ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩ ৩০৭ বার পড়া হয়েছে

সিংড়ায় পানিতে ডুবে সাদিয়া ও খাদিজা দুই শিশুর মৃত্যু

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিংড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু!

বিশেষ প্রতিনিধি নাটোরঃ
সিংড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু! নাটোরের সিংড়ায় পুকুরের পানিতে ডুবে সাদিয়া আক্তার নামে ৭ বছর বয়সী ও ৬ বছর বয়সী খাদিজা খাতুন নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) বিকেলে সিংড়া উপজেলা হাতিয়ান্দহ ইউনিয়নের শাঐল বুদারবাজার গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত শিশু সাদিয়া আক্তার শাঐল গ্রামের শরিফুল ইসলামের মেয়ে এবং খাদিজা খাতুন ওই একই গ্রামের ইমরান আলীর মেয়ে। নিহত সাদিয়া ও খাদিজা সম্পর্কে মামাতো ফুফাতো বোন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাড়ির কাছেই খেলা করছিল খাদিজা ও সাদিয়া। খেলতে খেলতে সকলের অজান্তে বাড়ির পাশের পুকুরের ধারে যায় তারা। পরে দুপুর গড়িয়ে যেতে থাকলে তারা বাড়িতে না আসাই তাদের খোঁজাখুজি করে বাড়ির লোকজন। খোঁজাখুজির এক পর্যায়ে বিকেল ৪টার দিকে ওই পুকুরে খাদিজা ও সাদিয়ার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাদিয়া ও খাদিজা নামের দুই শিশু খেলা করতে করতে বাড়ির সংলগ্ন পুকুরে পড়ে যায় এবং পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। একসাথে দুই শিশুর মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কার কোন অভিযোগ না থাকায় নিহত শিশু দুইজনের দাফনের অনুমতি দেওয়া হয় বলেও জানান ওসি মিজানুর রহমান।

September 16, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিংড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু!

আপডেট সময় : ০২:৪৯:৫২ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩