ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে অস্থায়ী বাস কাউন্টারে শৃঙ্খলা আনয়নে আলোচনা সভা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩ ৩৬৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামে বাস কাউন্টারে শৃঙ্খলা আনয়নে আলোচনা সভা অনুষ্ঠিত

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামে অস্থায়ী বাস কাউন্টারে শৃঙ্খলা আনয়নে আলোচনা সভা!

বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রামে অস্থায়ী বাস কাউন্টারে শৃঙ্খলা আনয়নে আলোচনা সভা! চট্টগ্রাম চান্দগাঁও থানার সম্মুখে অস্থায়ী বাস কাউন্টার গুলোতে শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে চট্টগ্রাম থেকে কক্সবাজার/বান্দরবান জেলায় চলাচলকারী আন্ত:জেলা বাস/মিনিবাস পরিবহন পরিচালনা পক্ষগণের সাথে আলোচনা সভা করেছেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) জয়নুল আবেদীন। বুধবার (১৩ সেপ্টেবর) ট্রাফিক উত্তর অফিসের কনফারেন্স কক্ষে এই আলোচনা সভার অনুষ্ঠিত হয়।

উক্ত সভার সভাপতি হিসেবে ডিসি ট্রাফিক উত্তর জয়নুল আবেদীন প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং উপস্থিত বিভিন্ন পরিবহনের পরিচালনা পক্ষের সদস্যরা এ ব্যাপারে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।আদেশ এবং নির্দেশনাসমূহ অমান্য করলে সংশ্লিষ্ট পরিবহনগুলোকে সড়ক পরিবহন আইন, ১০১৮ অনুযায়ী আইনের আওতায় এনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার বিষয়ে সহযোগিতা করার জন্যে উপস্থিত সকলে একমত পোষণ করেন।

উক্ত সভায় উপস্থিত ছিলেন এডিসি ট্রাফিক উত্তর কীর্তিমান চাকমা,এসি ট্রাফিক উত্তর আসিফ মাহমুদ গালিব, টিআই প্রশাসন উত্তর মোহাম্মদ কামাল হোসেন সহ উক্ত সড়কে পরিবহন পরিচালনা পক্ষের সোদিয়া এরো পরিবহন, হানিফ পরিবহন,হানিফ দ্রুতযান, শ্যামলী মা টুরিস্ট কোচ, ইউনিক পরিবহন লি:, স্বাধীন ট্রাভেলস লি:, এস আলম সার্ভিস, ঈগল স্পেশাল সার্ভিস, মারছা পরিবহন, পূরবী পরিবহন, সানলাইন পরিবহন, হানিফ সুপার পরিবহনের প্রতিনিধিগণ।

উক্ত সভায় নিন্মোক্ত সিদ্ধান্তসমূহ গ্রহন করা হয় যথা,
১।সকল প্রকার বাস মিনিবাসসমূহ বহদ্দারহাট বাস টার্মিনালে অবস্থান করবে।
২।গাড়ী ছাড়ার ৫ মিনিট পূর্বে বাসগুলো টার্মিনাল থেকে সংশ্লিষ্ট কাউন্টারের উদ্দেশ্যে রওনা করবে এবং চান্দগঁাও থানার সামনে অস্থায়ী বাস কাউন্টারে যাত্রী উঠানোর জন্যে বাসগুলো সিঙ্গেল লাইনে থেকে ৪ মিনিটের মধ্যে তাদের কার্যক্রম শেষ করবেন।
৩।যেসকল কাউন্টারে নিজস্ব গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে তারা কোনো অবস্থাতেই মূল সড়কে দঁাড়িয়ে যাত্রী তুলতে পারবে না।
৪।নির্দিষ্ট স্টপেজ ছাড়া যেখানে সেখানে যাত্রী উঠানো-নামানো যাবেনা।
৫।ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো ডাইভার স্টিয়ারিং এ হাত দিতে পারবেনা, সংশ্লিষ্ট পরিবহন পরিচালনা পক্ষের কর্তৃপক্ষ তাহা নিশ্চিত করবেন।

September 13, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চট্টগ্রামে অস্থায়ী বাস কাউন্টারে শৃঙ্খলা আনয়নে আলোচনা সভা!

আপডেট সময় : ০৫:০৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩