কেশরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন!
- আপডেট সময় : ০৩:১০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩ ২৩৮ বার পড়া হয়েছে

কেশরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন!
নিজস্ব প্রতিবেদক:
কেশরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন! রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের দুর্নীতি ও নানা অনিয়মে সঠিক তদন্ত করে অপসারণের দাবিতে আবারও বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে কেশরহাট পৌরসভার সচেতন মহলের ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে নেতৃত্ব দেন কেশরহাট পৌর ছাত্রলীগের সভাপতি মোমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহিন আলম। তবে বিক্ষোভকারীরা ১৫/২০ মিনিট রাস্তায় দাঁড়িয়ে ব্যানার হাতে অবস্থান করেন। তারা স্থান ত্যাগের পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন।
উল্লেখ্য, এর আগেও গত মাসের ২৩ আগষ্ট স্কুল চলা অবস্থায় প্রধান শিক্ষকের অফিস কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ করায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। এঘটনায় দুজন আহত হয়েছিলেন।




















