বাগাতিপাড়ায় কিশোরী ফুটবল দল উদ্বোধন!
- আপডেট সময় : ১২:২০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩ ৩২৮ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় কিশোরী ফুটবল দল উদ্বোধন!
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
বাগাতিপাড়ায় কিশোরী ফুটবল দল উদ্বোধন! নিজেরা করি সংস্থা ও ভূমিহীন সংগঠনের আয়োজন নাটোরের বাগাতিপাড়ায় কিশোরী ফুটবল দল গঠনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের হিজলী সোনাপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই দল গঠন করা হয়। প্রথম দিনে ওই উচ্চ বিদ্যালয়ের ২৪ জন কিশোরী নির্বাচন করে তাদের মাঝে ফুটবল, জার্সি, বুটসহ খেলার সামগ্রী বিতরণ করা হয়।
সোনাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্ননের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে ভূমিহীন সংগঠনের আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক খায়রুল ইসলামের পরিচালনায় আরও বক্তব্য দেন ভুমিহীন সংগঠনের আঞ্চলিক কমিটির সভাপতি মিরা বেগম, নাটোর জেলা স্টেডিয়ামের দপ্তর সম্পাদক সুমন ইসলাম, নাটোর জেলা ক্রিকেট বোর্ডের কোচ মোস্তাফিজুর রহমান টুলু, বাগাতিপাড়া উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, বাগাতিপাড়া মডেল থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম, ইউপি সদস্য আক্কাস আলী, নিজেরা করি সংস্থার জাহাঙ্গীর আলম, ফুটবল টিমের কিশোরী কন্যা শিমলা এবং মিথিলা উপস্থিত ছিলেন।























