ঢাকা ০৫:২১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাণীশংকৈলে গৌড়মতি আমের চাহিদা ব্যাপক!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩ ২৪৭ বার পড়া হয়েছে

গৌড়মতি আমে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন আম চাষী

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে গৌড়মতি আমের চাহিদা ব্যাপক!

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
রাণীশংকৈলে গৌড়মতি আমের চাহিদা ব্যাপক! বর্তমানে দেশীয় আমের মৌসুম শেষ হলেও নতুন জাতের গৌরমতি আম পাকতে শুরু করেছে তবে দামও বেশ চড়াও গৌড়মতি নামের এ আমটির। আমটি যেমন রসালো, তেমনি সুস্বাদু। এই নাবি জাতের আম চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন রাণীশংকৈল উপজেলার দক্ষিণ বনগাঁওয়ের জমি লিজ নেওয়া আম চাষী মহব্বত আলী ও বুলবুল নামে দুই মামা ভাগিনা। চার বছর আগে বনগাঁও গ্রামের এক ব্যক্তির নিকট ১৪ বিঘা জমি বর্গা নিয়ে মামা মহব্বত আলী ও ভাগিনা বুলবুল কে সাথে নিয়ে ১হাজার ২শ গৌরমতি আমের চারা রোপণ করে পরিচর্যা শুরু করেন মামা ভাগিনা মিলে।

সরজমিনে দেখা গেছে, অসময়ে থোকায় থোকায় তিন বছর বয়সের গাছে ঝুলছে রসালো ও সুস্বাদু গৌড়মতি আম। শতভাগ বিষমুক্ত রাখতে প্রতিটি আমে ফ্রুট ব্যাগিং করা হয়েছে। ১ হাজার ২ শ গাছে আম এসেছে প্রায় ৪’শ থেকে সাড়ে ৪’শ মনের কাছাকাছি। নাবি জাতের এই আম উপজেলায় ব্যাপকভাবে সাড়া ফেলেছে বাণিজ্যিক সম্ভাবনার। সম্ভাবনাময় এই আমের প্রতিটির ওজন ৬৫০ থেকে ৮০০ গ্রাম। বর্তমানে এ গৌড়মতি আম দশ থেকে ১২ হাজার টাকা মণ বাজারে বিক্রি হচ্ছে। এদিকে গৌড়মতি আমের সাফল্য দেখে অনেকেই এ বাগান তৈরিতে আগ্রহ প্রকাশ করেছেন। বাংলার প্রাচীন চাঁপাইনবাবগঞ্জের জনপদের নাম থেকে ‘গৌড়’ আর মূল্য বিবেচনায় রত্নের সঙ্গে তুলনা করে ‘মতি’ শব্দের সমন্বয়ে নতুন জাতের এই আমটির ২০১৩ সালে নামকরণ করা হয়েছিল ‘গৌড়মতি’। এ আমটি রসালো ও সুস্বাদু, আকারে বড় হলেও এর আটি ছোট এবং আঁশ পাতলা।

কৃষক বুলবুল বলেন, চার বছর আগে ১৪ বিঘা জমিতে এক হাজার ২ শত গৌড়মতি আমের চারা রোপন করেছিলাম। গতবছর থেকেই গাছে আম আসতে শুরু করেছে। গত বছর গাছের পরিপক্ক তার কথা ভেবে আম নেইনি। তবে এ বছর ব্যাপক ফলন হয়েছে। আশা করছি প্রায় ৪০ লাখ টাকার বেশি আম বিক্রি করতে পারব। যতদিন যাবে গাছ আরও বড় হবে আমের ফলনও বাড়বে।

রাণীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, এটি একটি নাবি জাতের আম। সারাদেশের আমের জোগান যখন শেষ হয়, তখনই পাকতে শুরু করে এই গৌড়মতি। এই আম অত্যন্ত সুস্বাদু। আর যেহেতু সব আমের শেষে পাকে এই তাই দামও বেশ ভালো পান চাষিরা। গৌড়মতি আম এ উপজেলার জন্য একটি নতুন অর্থনৈতিক সম্ভাবনা হবে। এছাড়া যে কেউ গৌরমতি আমের বাগান গড়ে তুললে সব রকমের সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রদান করেন তিনি।

August 27, 2023
রাণীশংকৈলে গৌড়মতি আমের চাহিদা ব্যাপক!
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে গৌড়মতি আমের চাহিদা ব্যাপক!

আপডেট সময় : ০১:২৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩