ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বাগাতিপাড়ায় স্ত্রী তালাক দেওয়ায় যুবকের আত্মহত্যা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০০:০৯ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩ ৫৮৮ বার পড়া হয়েছে

বাগাতিপাড়া থানা

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় স্ত্রী তালাক দেওয়ায় যুবকের আত্মহত্যা!

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতাঃ
বাগাতিপাড়ায় স্ত্রী তালাক দেওয়ায় যুবকের আত্মহত্যা! নাটোরের বাগাতিপাড়ায় স্ত্রী তালাক দেওয়ায় স্ত্রীর ওড়না পেঁচিয়ে সালমান আহম্মেদ (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। শনিবার (২৬ আগস্ট) উপজেলার দয়ারামপুরের বিলপাড়া গ্রামে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। সালমান আহম্মেদ ওই গ্রামের সুবাস প্রামানিকের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, প্রায় এক বছর পূর্বে পাবনা জেলার ঈশ্বরদী এলাকার সুমাইয়া আক্তার শশীর সাথে সালমানের বিয়ে হয়। মানসিকভাবে সালমান অসুস্থ থাকায় এক মাস পূর্বে স্ত্রী শশী বাবার বাড়িতে চলে যান। এরপর সম্প্রতি স্ত্রী তালাকের কাগজ পাঠান। ওই কাগজ হাতে পাওয়ার পর শনিবার রাতের কোন এক সময় নিজের শোবার ঘরে সিলিং ফ্যানের হুকের সাথে স্ত্রীর ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। ভোরের দিকে সালমানের মা জামিরন বেগম ফজরের নামাজের জন্য উঠলে তিনি ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

বাগাতিপাড়া মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তিনি সহ সঙ্গীয় পুলিশ অফিসার ও ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। প্রাথমিক সুরাতহালে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। মৃত সালমান একজন মানসিক রোগী ছিলেন সেটার প্রমাণও পাওয়া যায়। এ বিষয়ে কারো কোন অভিযোগ না থাকায় সালমানের লাশ দাফনের অনুমতি দেওয়া হয় বলেও জানান তিনি।

August 26, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় স্ত্রী তালাক দেওয়ায় যুবকের আত্মহত্যা!

আপডেট সময় : ০৩:০০:০৯ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩