নাটোরে আইসক্রিম কিনে না দেওয়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যা!
- আপডেট সময় : ০৪:৫৮:০২ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩ ২৬৫ বার পড়া হয়েছে

নাটোরে আইসক্রিম কিনে না দেওয়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যা!
নাটোর প্রতিনিধি:
নাটোরে আইসক্রিম কিনে না দেওয়ায় মায়ের ওপর অভিমান করে সপ্তমী রাণী সরকার (১৩) নামে এক স্কুল ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। শনিবার (১২ আগস্ট) সন্ধ্যায় নিজের শোবার ঘরে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে সে। মৃত সপ্তমী শহরের উত্তর চৌকিরপাড় কালুর মোড় এলাকার মালয়েশিয়া প্রবাসী নরেশ চন্দ্র সরকারের বড় মেয়ে এবং নাটোর নববিধান উচ্চ বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।
মৃতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বাড়ির সামনে আইসক্রিম ওয়ালা আসলে আইসক্রিম খাওয়ার জন্য মায়ের কাছে আবদার করে সপ্তমী
রাণী। মা আইসক্রিম কিনে দিতে অস্বীকৃতি জানালে সে তার নিজ ঘরে গিয়ে দরজা আটকিয়ে দেয়। দীর্ঘ সময় দরজা না খোলায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। এক পর্যায়ে তার মা ও অন্যান্যরা ঘরের ছিদ্র দিয়ে সপ্তমীকে গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় সপ্তমীর পরিবারের সদস্য, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।























