ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেপ্তার দেবীগঞ্জে সরকারি স্থাপনায় ‘জয় বাংলা’ ও ‘হাসিনা আসবে’ স্লোগান, তদন্তে পুলিশ চাটমোহরে বালুবাহী ট্রাকের চাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত, আহত ২ নানা আয়োজনে পঞ্চগড়ে পালিত হলো মুক্ত দিবস গোদাগাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা, ১৫ জন আটক পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার

নাটোরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩ ২৩৯ বার পড়া হয়েছে

ট্রেনে কাটা পড়ে মৃত্যু

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত!

নাটোর প্রতিনিধিঃ
নাটোরে ট্রেনে কাটা পড়ে মাহাবুব হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৯ আগস্ট) দুপুরে নাটোর সদরের কালিকাপুর আমহাটি এলাকায় ৩২ নম্বর রেলওয়ে ব্রীজের কাছে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। নিহত মাহাবুব হোসেন নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার মীর্জাপুর তেঘর গ্রামের মজিবর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে মাহাবুর হোসেন নামের ওই যুবক রেল লাইনের ওপর মোবাইল ফোনে কথা বলছিল আর এদিক ওদিক হাঁটাহাঁটি করছিল। এ সময় ঢাকা থেকে রংপুরগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে স্থানীয়রা ঘটনাটি স্টেশন মাস্টার সহ পুলিশকে জানায়।

নিহতের দুলাভাই পারভেজ মোল্লা, বন্ধু শহীদ সহ উপস্থিত স্বজনরা জানান, ৮/৯ মাস আগে মাহাবুরের বিয়ে দেয়া হয়। দুপুরে সে বাড়ি থেকে শশুর বাড়িতে আসছিল। তারপরেই তার মৃতদেহ পাওয়া যায়। তারা জানান, ছেলেটির মস্তিস্কে সমস্যা ছিল। মাঝে মধ্যে ভালো তাকতো আবার মাঝে মধ্যেই উল্টাপাল্টা আচরণ করতো। তাদের ধারণা মাহাবুব ট্রেনের নিচে মাথ দিয়ে আত্মহত্যা করেছে।
নাটোর রেলওয়ে স্টেশনের (ভারপ্রাপ্ত) স্টেশন মাস্টার অশোক চক্রবর্ত্তি বলেন, বিষয়টি সান্তাহার জিআরপি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে আইনগত ব্যাবস্থা গ্রহণ করেন।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মুক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তিনি বলেন, নিহত মাহাবুব হোসেনের আত্মীয় স্বজন জানিয়েছেন মাহাবুরে মস্তিস্ক বিকৃতি ছিল। সে ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যাই করেছে।

August 9, 2023
নাটোরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত!
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত!

আপডেট সময় : ০৩:১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩