বাগাতিপাড়ায় মেয়ের বাড়িতে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু!
- আপডেট সময় : ০১:৩১:০৫ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩ ২২২ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় মেয়ের বাড়িতে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু!
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
বাগাতিপাড়ায় মেয়ের বাড়িতে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু! নাটোরের বাগাতিপাড়ায় মেয়ের বাড়িতে বেড়াতে এসে সাপের কামড়ে কমেলা বেগম (৫৫) নামের এক বৃদ্ধার মৃত্যুর হয়েছে। রোববার (৬ আগস্ট) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত কমেলা বেগম রাজশাহীর পবা থানার ঘুগরইল এলাকার ঝড়ু শেখের স্ত্রী।
পাঁকা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বার মাহাবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার পাঁকা ইউনিয়নের খাটখইর গ্রামে মেয়ে শিউলি ও জামাতা সোহেল রানার বাড়িতে বেড়াতে আসেন। শনিবার রাত ১০ টার দিকে মেয়ে শিউলির সাথে ঘরের মেঝেতে ঘুমাতে গেলে বিষধর গোখরা সাপ তাকে কামড় দেয়। পরে স্বজনরা সাপকে ধরে নিয়ে বৃদ্ধা কমেলাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।























