সাপাহারে শহিদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালন
- আপডেট সময় : ০৫:৩২:১২ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩ ২৩৬ বার পড়া হয়েছে

সাপাহারে শহিদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালন
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
সাপাহারে শহিদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালন। স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ্যেষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে নওগাঁর সাপাহারে পুস্পস্তবক অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ আগস্ট) বেলা ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে শহিদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে বঙ্গবন্ধু সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতের পর শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাপলা পারভিন, সাপাহার থানা অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওমর আলী, সমাজসেবক নুরুল হক মাস্টার সহ আরো অনেকে।




















