ঢাকা ০২:০৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে আবাসিক ভবনে মদ তৈরির অভিযোগে গ্রেপ্তার ২ পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী দল আওয়ামী লীগ- নাটোরে হুইপ দুলু পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন নলডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড পাঁচ বছর পর নিজ দেশ নেপালে ফিরলেন খায়রুদ্দীন সাপাহারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু বোদা সীমান্তে ৬ হাজার ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২ মোহনপুরে নারী হ/ত্যার মামলায় সাবেক স্বামী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার নির্মাণশিল্পে অবদানের স্বীকৃতি, ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স

নওগাঁয় শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৮:১২ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩ ২৫৬ বার পড়া হয়েছে

নওগাঁ নিউজ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁয় শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপিত

কামাল উদ্দিন টগর, সিনিয়র প্রতিনিধিঃ
নওগাঁয় শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপিত। নওগাঁয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শেখ কামালের প্রতিকৃতিতে জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করার মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।পরে সেখানে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা।

আলোচনাসভায় মুক্তিযুদ্ধ, সাংস্কৃতিক অঙ্গন এবং ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদানের কথা তুলে ধরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ গাজিউর রহমান সিভিল সার্জন ডাক্তার আবু হেনা মোঃ রায়হানুজ্জামান সরকার, বিশিষ্ট কবি ও গবেষক অবসরপ্রাপ্ত সহযোগি অধ্যাপক আতাউল হক সিদ্দিকী এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন। অন্যান্যের মধ্যে আলোচনা করেন জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান পারভীন আকতার, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান এবং মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আফজাল হোসেন।

August 5, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নওগাঁয় শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপিত

আপডেট সময় : ০৫:০৮:১২ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩