ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সরকারি কলেজে অধ্যক্ষ আ.লীগের সাধারণ সম্পাদক!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪২:১২ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩ ২৫৭ বার পড়া হয়েছে

আ.লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন কবিরাজ সরকারি কলেজে অধ্যক্ষ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি কলেজে অধ্যক্ষ আ.লীগের সাধারণ সম্পাদক!

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
সরকারি কলেজে অধ্যক্ষ আ.লীগের সাধারণ সম্পাদক! সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ভঙ্গ করে রাজশাহীর মোহনপুর সরকারি কলেজের অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ ক্ষমতাসীন দলের উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বিধিমালা ভঙ্গ করে তিনি নিয়মিত দলের সকল কর্মসূচিতে অংশ নিচ্ছেন। সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯-এর রাজনীতি ও নির্বাচনে অংশগ্রহণ অংশে বলা আছে, সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের বা রাজনৈতিক দলের কোনো অঙ্গসংগঠনের সদস্য হতে অথবা অন্য কোনোভাবে যুক্ত হতে পারবেন না অথবা বাংলাদেশ বা বিদেশে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে বা কোনো প্রকারের সহায়তা করতে পারবেন না।

অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করায় অনেক ত্যাগী নেতাকর্মীরা দলীয় পদ থেকে বঞ্চিত হচ্ছে বলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলফোর রহমান তার সামাজিক যোগাযোগ ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করেন। তিনি পোস্টে লিখেন, “সরকারী বিধি লংঘন করার জন্য আইনগত ব্যবস্থা, দলের সাধারণ সম্পাদক পদ থাকা সাংগঠনিক ব্যাবস্হা গ্রহনের জন্য মতামত, পরামর্শ, মন্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে থেকে একই সাথে মোহনপুর সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ এর দ্বায়িত্ব পালন করে আসছেন জনাব মোঃ মফিজ উদ্দিন কবিরাজ একজন সরকারী কর্মকর্তা দলের দ্বায়িত্ব পালন করা কি বৈধ? সরকারী কর্মকর্তা হয়ে ও কি করে আওয়ামী লীগের মত ঐতিহ্যবাহী দলের একটা উপজেলার সাধারণ সম্পাদক পদ দখল করে রাখে? মোহনপুর উপজেলায় অনেক ত্যাগী পরীক্ষিত দক্ষ সংগঠক অনেক নেতা আছেন যারা দলকে শক্তিশালী করতে সক্ষম তাদের কোনঠাসা না করে দলের দ্বায়িত্ব দিলে দল গতিশীল হবে ? দলকে জিম্মি করে তিনি পদ দখল করে আছেন ?” এর পর থেকে কমেন্টে শুরু আলোচনা সমালোচনার ঝড়।

মোহনপুর সরকারি কলেজের অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ জানান, ২০১৮ সালের ৮ আগস্ট কলেজটি জাতীয়করণ করা হয়। গত রমজান মাস থেকে মফিজ উদ্দিন কবিরাজ মোহনপুর সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে বেতন উত্তোলন করে আসছেন।
ক্ষমতাসীন দলের একাধিক নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২২ সালের ৬ মার্চ সম্মেলনের মাধ্যমে বিধিমালা ভঙ্গ করে আবারও অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজকে মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করা হয়। তিনি দলের সব কর্মসূচিতেই অংশ নিয়ে সকল প্রকার সুযোগ সুবিধা ভোগ করে আসছেন। সরকারি কলেজের অধ্যক্ষ হয়েও কি করে দলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। এ নিয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে।
জানতে চাইলে অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ বলেন, ‘কলেজ যখন বেসরকারি ছিল, তখন থেকেই সেখানে চাকরি করে আসছি। কলেজটি জাতীয়করণ হওয়ার আগেই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ পেয়েছিলাম। বিধিমালার কথা ভেবে পদ থেকে ইস্তফাও দিয়ে রেখেছি। সেটি অনুমোদন করেছেন উপজেলা আওয়ামী লীগ। তিনি আরও বলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.আলফোর রহমান আমার কাছে অর্থনৈতিক সুবিধা চেয়েছিলেন, সেটি না দেওয়ার কারণে তিনি আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ ফেসবুকে এধরণের পোস্ট দিয়ে মন্তব্য করেছেন।
মোহনপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুস সালামের সাথে ফোনে যোগাযোগ করা হলে, তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আলফোর রহমান বলেন, অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে একটানা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ইউনিয়ন ও পৌরসভা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে তার পছন্দের লোকজনকে কমিটিতে আনায় দলের ত্যাগী নেতাকর্মীরা পদ থেকে বঞ্চিত হচ্ছে। বর্তমানে তিনি সরকারি কলেজের অধ্যক্ষ হওয়ায় দলীয় কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে।

জানতে চাইলে রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার বলেন, সরকারি কর্মকর্তা কোনো ভাবেই দলের পদে থাকতে পারেন না। দেশের অনেক জায়গায় সরকারি কর্মকর্তা দলের পদে রয়েছেন। রোববার গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দলীয় নেতাকর্মীদের বঠৈক রয়েছে। তাঁর দিক নির্দেশনায় পরর্বতীতে সাংগঠনিক ভাবে সরকারি কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে মোহনপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুক্তাদির আহমেদ বলেন, এটা সরকারি কর্মচারী বিধিমালা পরিপন্থী। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে ওই অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

August 5, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সরকারি কলেজে অধ্যক্ষ আ.লীগের সাধারণ সম্পাদক!

আপডেট সময় : ০৪:৪২:১২ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩