ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাটোরে ‘জুলাই গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নাটোরে বিআরটিসি বাসের চাপায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত পঞ্চগড়ে সোলার প্যানেল ও কাচ শিল্পে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার প্রতিনিধি দল বাগাতিপাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বাহার উদ্দিন মালের শেষ বিদায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় রাণীশংকৈলে নিষিদ্ধ কারেন্ট জালবিরোধী অভিযান জোরদার রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধনঃ গাছ লাগানোর পাশাপাশি পরিচর্যার ওপর জোর দিলেন ভূমিমন্ত্রী লালপুরে চুরি মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার হলো চুরি যাওয়া হিরো বাইসাইকেল লালপুরে ১৫ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক, আদালতে প্রেরণ পঞ্চগড়ে বিজিবির অভিযানে ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে সারাদেশে বৃক্ষরোপণ অভিযান চলছে: পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি অফিস ভাংচুরের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২ ৫৩৭ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উমর ফারুক, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী মোঃ মনিরুজ্জামান তানুর মোটরসাইকেল প্রতিকের নির্বাচনি অফিস ভাংচুর করা হয়েছে । এসময় প্রতিপক্ষকে বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। মোটরসাইকেল মার্কার কর্মী, শ্রী নবায়ন চন্দ্র অধিকারী জানান , রবিবার (২৩ জানুয়ারি) রাত ১০ টায় ৫ নং ওয়ার্ডের হরিপুর গ্রামে, মোটরসাইকেল প্রতিকের নির্বাচনি অফিস উদ্ভোদন করা হয়। এসময় রাত ১ টার সময় আমি অফিসে বসে ছিলাম। নৌকা মার্কার সমর্থকদের মধ্যে ৪ কর্মী এসে অফিসের মধ্যে নাচানাচি শুরু করে। আমি বাধা দিতে গেলে আমাকে ধরে মারপিট করে চেয়ার, টেবিল ভাংচুর করা সহ নির্বাচনী পোষ্টার ছিড়ে ফেলে নৌকার কর্মীরা। মোটরসাইকেল মার্কার প্রার্থী মোঃ মনিরুজ্জামান তানু বলেন, গতকাল রাতে আমার নির্বাচনী এলাকা হরিপুরে, আমার নির্বাচনী অফিস ভাঙচুর করে নৌকা মার্কার কর্মীরা, এ বিষয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে আমি অভিযোগ করি। এ বিষয়ে নৌকার মার্কার চেয়ারম্যান প্রার্থী, আবুল হোসেন বলেন, আমার লোকজন কারো উপর হামলা করেনি বা কারো অফিস ভাংচুর করেনি। বরং আমার দুই কর্মী ওই এলাকার রাস্তা দিয়ে আসতে ধরলে তাদেরকে ডেকে মারধর করে। এবং আমি খবর পেয়ে তাৎক্ষণিক বোদা থানা অবগত করি। এবিষয়ে বোদা উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী জানান, নির্বাচনী অফিস ভাঙচুরের বিষয়টি জানার পর আজ দুপুরে বোদা থানার ওসি এবং রিটার্নিং অফিসার সহ ঘটনাস্থল পরিদর্শন করি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে নির্বাচনকে শান্তিপুর্ন রাখতে আইন শৃঙ্খলা ও পুলিশি নজরদারী বাড়ানো হয়েছে। উল্লেখ্য, ৩১ জানুয়ারি বোদা উপজেলায় একটি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঞ্চগড়ে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি অফিস ভাংচুরের অভিযোগ

আপডেট সময় : ০২:২৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২