শাহজাদপুরে যুব সমাজের উদ্যোগে চারা বিতরন ও বৃক্ষরোপণ কর্মসূচি!
- আপডেট সময় : ০৯:৫৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩ ২০৬ বার পড়া হয়েছে

শাহজাদপুরে যুব সমাজের উদ্যোগে চারা বিতরন ও বৃক্ষরোপণ কর্মসূচি!
মোঃ সবুজ হোসেন রাজা, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
শাহজাদপুরে যুব সমাজের উদ্যোগে চারা বিতরন ও বৃক্ষরোপণ কর্মসূচি! সিরাজগঞ্জের শাহজাদপুরে যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ আগস্ট) সকালে উপজেলার পৌর এলাকার পাড়কোলা যুব সমাজের উদ্যোগে পাড়কোলা বাজারে বিভিন্ন মানুষের মাঝে ৫ শত ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ এবং বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাফিজুর রহমান পিযুসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ এহসানুল হক। বিশেষ অতিথি ছিলেন, পাড়কোলা ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসার সুপার শরিফুল ইসলাম, মাসুদ হোসেন, আব্দুল মমিন প্রমুখ। এছাড়াও যুব সমাজ সংগঠনের সকল সদস্যবৃন্দ ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি যুব সমাজের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন,পরিবেশ সুরক্ষা ও আধুনিক সমাজ বিনির্মানে দেশের সকল যুবকদের এই ধরনের কাজে সম্পৃক্ত হতে হবে।



















