ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জীবনের বিনিময়ে হলেও স্বাধীনতা-গণতন্ত্র রক্ষার অঙ্গীকার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের বহদ্দারহাটে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ, জনমনে স্বস্তি বাগাতিপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ কটিয়াদীতে টুপির ভেতর ইয়াবা, মুদি দোকানি গ্রেপ্তার বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে সামাজিক নিরীক্ষা অনুষ্ঠিত পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড সারের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ, আধাঘণ্টা পর সড়ক ছাড়লেন কৃষকরা লালপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ৯ লালপুরে ড্রেজার থেকে পদ্মায় পড়ে শিশুর মৃত্যু ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেশের উন্নয়নের অদম্য গতি কেউ থামাতে পারবেনা-খাদ্যমন্ত্রী!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩ ২৭৯ বার পড়া হয়েছে

সাপাহারের খবর

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের উন্নয়নের অদম্য গতি কেউ থামাতে পারবেনা-খাদ্যমন্ত্রী!

আলমগীর হোসেন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
দেশের উন্নয়নের অদম্য গতি কেউ থামাতে পারবেনা-খাদ্যমন্ত্রী! নওগাঁর সাপাহারে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সরকার শিক্ষাকে বৈচিত্র্যময় করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার প্রতি বিশেষ মনোযোগ দিয়েছেন, যাতে শিশুরা ক্রমাগত উন্নয়নশীল বিশ্বের সঙ্গে মানিয়ে নিতে পারে। বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে নওগাঁর সাপাহার উপজেলা চত্বরে জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পের আওতায় উপজেলার ৩৯৬ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, সরকার ২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। আজকের তরুণরাই হবে স্মার্ট দেশ গড়ার সৈনিক। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে মেধাবী শিক্ষার্থীদের মাঝে এসব ট্যাব বিতরণ করা হচ্ছে। আজকে শিক্ষার্থীদের যে ট্যাব দেওয়া হচ্ছে তাদের পরিবার কোন রাজনৈতিক দল করে সেটা দেখা হয়নি। প্রধানমন্ত্রীর নির্দেশে মেধাবী শিক্ষার্থীদের হাতেই তুলে দেওয়া হচ্ছে এসব ট্যাব। কিন্তু আজকে বিএনপি ক্ষমতায় থাকলে কারা মেধাবী শিক্ষার্থী সেটি দেখা হতো না। তাদের দলের নেতাকর্মীদের সন্তানদের মাঝে এসব বিতরণ করতেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয় বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে বাস্তবায়ন করছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নেতেৃত্বে দেশ উন্নয়নের অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের অদম্য গতি কেউ থামাতে পারবেনা। এই জন্য আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্ল্যাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক ফয়সাল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ্ চৌধুরী প্রমুখ। পরে মন্ত্রী সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র-নৃগোষ্ঠীর আর্থসামাজিক মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী ২৯০টি পরিবারের মাঝে ২০টি করে হাঁস, ৭০ জন মাঝে ষাড় বাছুর, ক্ষুদ্র-নৃগোষ্ঠীর ৭০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও ১০টি বাইসাইকেল এবং প্রধানমন্ত্রী ও খাদ্যমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে চেক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেশের উন্নয়নের অদম্য গতি কেউ থামাতে পারবেনা-খাদ্যমন্ত্রী!

আপডেট সময় : ০৬:০০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩