শাহজাদপুরে অভিযান চালিয়ে চায়না ও কারেন্ট জাল জব্দ!
- আপডেট সময় : ০৬:৩৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩ ১৯০ বার পড়া হয়েছে

শাহজাদপুরে অভিযান চালিয়ে চায়না ও কারেন্ট জাল জব্দ!
মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
শাহজাদপুরে অভিযান চালিয়ে চায়না ও কারেন্ট জাল জব্দ! সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে বিপুল পরিমাণে চায়না জাল ও কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ফেলা হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) উপজেলার রেশমবাড়ি, পোতাজিয়া, রাউতারা এলাকায় অভিযান চালিয়ে প্রায় তিন লক্ষ টাকা মূল্যের চায়না দোয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান এবং উপজেলা মৎস্য অফিসার সাথী রানী যৌথ অভিযান পরিচালনা করেন। এ বিষয়ে মৎস্য অফিসার বলেন, মৎস্য আইন বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনার জন্য মাইকিং করলেও বেশ কিছু অসৎ মৎস্যজীবীরা অবৈধভাবে জাল দিয়ে মাছ ধরছে। তাই মৎস সম্পদ রক্ষার জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত জালগুলো বাঘাবাড়ী নৌবন্দরের ফায়ার সার্ভিস দপ্তরের পিছনে জনসম্মুখে বাজেয়াপ্ত সকল জাল পুড়িয়ে ফেলা হয়। অভিযানে শাহজাদপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।



















