৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত প্রাচীর এক মাসে ধসে পরায় ক্ষুব্ধ গ্রামবাসী!
- আপডেট সময় : ০৩:৫১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩ ২৩০ বার পড়া হয়েছে

৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত প্রাচীর এক মাসে ধসে পরায় ক্ষুব্ধ গ্রামবাসী!
নিজস্ব প্রতিনিধিঃ
৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত প্রাচীর এক মাসে ধসে পরায় ক্ষুব্ধ গ্রামবাসী! নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর হাজিপাড়া ঈদগাহের ২৯ মিটার সিমানা প্রাচীর গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিটা) প্রকল্পের আওতায় ৮ লাখ টাকা ব্যয়ে নির্মাণের এক মাসের মধ্যে ধসে পড়ায় ক্ষুদ্ধ এলাকাবাসী। প্রকল্পের সভাপতি স্থানীয় ইউপি সদস্য শাহ আলম সীমানা প্রাচীর ধসে পড়ার কথা স্বীকার করে পূনরায় এ সীমানা প্রাচীর নির্মাণ করে দেওয়ার করার অঙ্গিকার করেছেন।
নলডাঙ্গা উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয় ও সরেজমিন গিয়ে জানা যায়, উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের ব্রহ্মপুর হাজিপাড়া ঈদগাহে সিমানা প্রাচীর নির্মাণ ও মাটি ভরাটের জন্য গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিটা) প্রকল্পের ৮ লাখ টাকার বিশেষ বরাদ্দ দেয় নাটোর ও নওগাঁ সংরিক্ষত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ। ব্রহ্মপুর ইউনিয়নের ৫ নং ওর্য়াড সদস্য শাহ আলম এ প্রকল্পের সভাপতি হয়ে কাজটি শেষ করেন। গত ঈদুল আযহার আগে কাজ সম্পন্ন দেখিয়ে বরাদ্দের ৮ লাখ টাকা উত্তোলন করে নেওয়া হয়। কিন্তু প্রকল্পের কাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই গত শুক্রবার বিকালে ২৯ মিটার সিমানা প্রাচীর ধসে পড়ে। এতে ক্ষুদ্ধ হয় এলাকাবাসী।
ব্রহ্মপুর হাজীপাড়া গ্রামবাসীদের অভিযোগ, আমাদের ঈদগাহের সীমানা প্রাচীরের নির্মাণ কাজে সঠিকভাবে ভালো মানের রড, সিমেন্ট এ ইট ব্যবহার করা হয়নি। তাই এক মাস যেতে না যেতেই ধসে পড়েছে। আমরা পুনরায় এ সীমানা প্রাচীর নির্মানের দাবী করছি। ব্রহ্মপুর হাজীপাড়া ঈদগাহ মাঠের সভাপতি হাফিজুর রহমান বাবু বলেন, এ বিষয়ে আমাদের কমিটির কাউকে কিছুই জানানো হয়নি।
প্রকল্প সভাপতি স্থানীয় ইউপি সদস্য শাহ আলম গ্রামবাসীর অভিযোগ অস্বীকার করে বলেন, সঠিকভাবে ব্রহ্মপুর হাজীপাড়া ঈদ গাহের সীমানা প্রাচীর নির্মাণ কাজ শেষ করা হয়েছিল। কিন্ত গত শুক্রবার বিকালে মাটির চাপে সীমানা প্রাচীর ধসে পড়ে। আমি নিজ খরচে পুনরায় সঠিকভাবে সীমানা প্রাচীর নির্মাণ করে দিব।























