ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজশাহীতে এমপি আয়েনের বিরুদ্ধে নির্যাতিত নেতাকর্মীদের মানববন্ধন!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩ ২১৬ বার পড়া হয়েছে

এমপি আয়েনের বিরুদ্ধে রাজশাহীতে মানববন্ধন

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে এমপি আয়েনের বিরুদ্ধে নির্যাতিত নেতাকর্মীদের মানববন্ধন!

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে এমপি আয়েনের বিরুদ্ধে নির্যাতিত নেতাকর্মীদের মানববন্ধন! রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোঃ আয়েন উদ্দিনসহ তার লোকজনের বিচার চেয়ে মানববন্ধন করেছেন মোহনপুর উপজেলা আওয়ামী লীগের নির্যাতিত নেতাকর্মীরা। সোমবার (৩১ জুলাই) বেলা ১১ টার সময় রাজশাহী নগরীর জিরোপয়েন্টে অত্যাচার নির্যাতন, হামলা ও মামলার প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচি করা হয়। সংসদ সদস্য মোঃ আয়েন উদ্দিনের আপন ভগ্নিপতি মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিন শাহ, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোরশেদ আলম, ছাত্রলীগ নেতা গোলাম কিবরিয়া, বাবর আলী, সারয়ার জাহান সাজ্জাদ, জুয়েল রানা, বাবলু হোসেন, লুৎফর রহমানের বিরুদ্ধে বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন মানববন্ধন করেন নির্যাতিত নেতাকর্মীরা।

রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য সুরঞ্জিত সরকার অভিযোগ করে বলেন, তাদের হুমকি ও মানহানিকর ফেসবুক পোস্টের কারণে এলাকার মানুষ ও আত্মীয়-স্বজনের কাছে লজ্জায় মুখ দেখানো কঠিন হয়ে পড়েছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এদের বিরুদ্ধে ব্যাবস্থা না নিলে আমাদের বাড়ি-ঘর ছেড়ে চলে যেতে হবে। সুরঞ্জিত সরকার আরও বলেন, আমি নির্যাতিত আওয়ামী লীগকর্মী হলেও এমপির নির্দেশনায় হামলার শিকার হয়ে অর্ধপঙ্গু হয়ে আছি। অর্থ সঙ্কটে সঠিক চিকিৎসা করাতে পারছি না। মহিলা ইউপি সদস্য হাবিবাকে মারপিটসহ মিথ্যা মামলায় জেলে দেয়া হয়।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলার আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান আলী, ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন বকুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আজাহার আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব রনি, কৃষকলীগের মহিলা বিষয়ক শেখ হাবিবা, মোহনপুর উপজেলা হিন্দু-বদ্ধ, খ্রিষ্টান ঐক পরিষদের যুগ্ম-সম্পাদক নিখিল রায়সহ নির্যাতিত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে সংসদ সদস্য মোঃ আয়েন উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমিসহ আমার লোকজনের বিরুদ্ধে যেসকল অভিযোগ তুলে মানববন্ধন করেছেন তা সম্পূর্ণ মিথ্যা। এসকল অভিযোগ ভিত্তিহীন।

July 31, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে এমপি আয়েনের বিরুদ্ধে নির্যাতিত নেতাকর্মীদের মানববন্ধন!

আপডেট সময় : ০১:৫৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩