রাণীশংকৈল নেকমরদ ইউনিয়ন কৃষকলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত!
- আপডেট সময় : ০৫:০৩:০০ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩ ২২৭ বার পড়া হয়েছে

রাণীশংকৈল নেকমরদ ইউনিয়ন কৃষকলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত!
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
রাণীশংকৈল নেকমরদ ইউনিয়ন কৃষকলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত! ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়ন কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জুলাই) বিকালে নেকমরদ বঙ্গবন্ধু ডিগ্রী কলেজের হল রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে তোফাজ্জল হোসেনকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ইব্রাহিম আলীর নাম ঘোষণা করা হয়।
ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক শাহজাহান আলীর সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক ছিলেন, উপজেলা কৃষক লীগের সভাপতি বাবর আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাইদুল হক। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ ও জেলা আলী সহ-সভাপতি সেলিনা জাহান লিটা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক জেলা পরিষদ সদস্য আব্দুল কাদের, উপজেলা আঃলীগ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, কৃষক লীগ সাধারণ সম্পাদক দিজেন্দ্র নাথ রায়, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরথান আলী সহ আরও অনেকে। সভাপতি শাহজাহান আলী প্রথম ধাপের কমিটির বিলুপ্তি ঘোষণা করেন। দ্বিতীয় ধাপে কৃষক লীগের সভাপতি বাবর আলীর সভাপতিত্বে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়।
এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি তোফাজ্জল হোসেন ও সম্পাদক ইব্রাহিম আলীর নাম ঘোষণা করে ৬১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।




















