শাহজাদপুরে পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত!
- আপডেট সময় : ০৪:৪৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩ ২৫২ বার পড়া হয়েছে

শাহজাদপুরে পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত!
মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
শাহজাদপুরে পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত! সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে এই দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার সভাপতিত্ব জনাব সাদিয়া আফরিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজাদ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আলম, এসকেএস ফাউন্ডেশনের সৌহার্দ্য প্রমুখ। এছারাও কর্মসূচীর কর্মকর্তা নাসিমা খাতুন, এনায়েতউল্লাহ, রেজাউল করিম, নুরুল ইসলাম, ছাবিনা ইয়াসমিন ও ১৩ টি ইউনিয়ন এর চেয়ারম্যান বৃন্দ ওই সভায় উপস্থিত ছিলেন।























