লালপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা!
- আপডেট সময় : ০৫:০১:৫২ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩ ২৮০ বার পড়া হয়েছে

লালপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা!
এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
লালপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা! “নিরাপদ মাছে ভরব দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে লালপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার মৎস্য অফিস কক্ষে আয়োজিত মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম নাজিম উদ্দীন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তর লালপুর প্রতিনিধি মোঃ সাহীন ইসলাম, লালপুর বার্তার সম্পাদক আব্দুল মুত্তালেব রায়হান, আব্দুল করিম, দৈনিক ইত্তেফাক মোজাম্মেল হক, দৈনিক জনকণ্ঠ লালপুর প্রতিনিধি মোঃ শাহ আলম সেলিম, একে আজাদ সেন্টু, ফারহানুর রহমান রবিন, যায়যায়দিন প্রতিনিধি মোঃ মাজহারুল ইসলাম লিটন, আমাদের সময় মাজহারুল ইসলাম তিব্বত, দৈনিক জনতা আলাউদ্দিন জালাল, সমকালের আশিকুর রহমান টুটুল, নাগরিক ভাবনার রতন হোসেন, বাবর আলী প্রমূখ। ২৪-৩০ জুলাই সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচি উপস্থাপন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম নাজিম উদ্দীন।























