ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

টিকিট কেটে মাছ শিকারে গিয়ে মাছ না পেয়ে থানায় অভিযোগ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩ ২৫৩ বার পড়া হয়েছে

মাছ শিকারী সোহাগের লিখিত অভিযোগ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টিকিট কেটে মাছ শিকারে গিয়ে মাছ না পেয়ে থানায় অভিযোগ!

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
টিকিট কেটে মাছ শিকারে গিয়ে মাছ না পেয়ে থানায় অভিযোগ! নাটোরের বাগাতিপাড়ায় টিকিট কেটে মাছ শিকারে গিয়ে ছিপে মাছ না ধরায় পুকুর মালিকসহ দুজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন মাছ শিকারী। সোমবার (২৪ জুলাই) বিকেলে মাছ শিকারী এসএম সোহাগ বাদি হয়ে পুকুর মালিক আরিফুল ইসলামসহ দুজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ফাগুয়াড়দিয়াড় গ্রামের আরিফুল ইসলামের পুকুরে টিকিট কেটে মাছ শিকারের আয়োজন করে পুকুর মালিক। প্রতিটি সিটের মূল্য ৩ হাজার টাকা নির্ধারন করা হয় এবং মাছ না ধরলে খরচসহ মুল টাকা ফেরতের ঘোষনা দেন পুকুর মালিক। সে মোতাবেক টিকিট কেটে সোমবার সকালে ২৬ থেকে ২৮ জন মৎস্য শিকারী আরিফুলের পুকুরে মাছ শিকারে যান। সেখানে দুপুর পর্যন্ত বড়শিতে মাছ না পেয়ে চুক্তি অনুযায়ী শিকারীরা টাকা ফেরত চান পুকুর মালিকের কাছে। কিন্তু পুকুর মালিক টাকা ফেরত না দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় উপজেলার জামনগর ইউনিয়নের রহিমানপুর মোল্লাপাড়া গ্রামের নজিম উদ্দিন সাহার ছেলে মাছ শিকারী এস এম সোহাগ বাদি হয়ে একই উপজেলার ফাগুয়ারদিয়ার গ্রামের মন্টুর ছেলে আরিফুল ইসলাম আরিফ এবং একই গ্রামের খোরশেদের ছেলে সোহেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। গত বছরের এমনি প্রতারনার ঘটনা ঘটেছিলেন বলে অভিযোগে উল্লেখিত করা হয়। ওই অভিযোগে ১৬ জন ভুক্তভোগী মাছ শিকারীর নাম উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত আরিফুল ইসলাম আরিফ মুঠোফোনে বলেন, এমন কোন ঘটনা ঘটেনি এবং তার বিরুদ্ধে থানায় অভিযোগের কথাও তিনি জানেননা।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আযম খান অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

July 24, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

টিকিট কেটে মাছ শিকারে গিয়ে মাছ না পেয়ে থানায় অভিযোগ!

আপডেট সময় : ০২:৫৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩