ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নাটোরে ওয়ার্ড যুবলীগ নেতার কব্জি কেটে দিয়েছে প্রতিপক্ষ; আহত চার!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩ ৩৪৫ বার পড়া হয়েছে

নাটোর সদর হাসপাতালের জরুরী বিভাগ

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে ওয়ার্ড যুবলীগ নেতার কব্জি কেটে দিয়েছে প্রতিপক্ষ; আহত চার!

নাটোর প্রতিনিধিঃ
নাটোরে ওয়ার্ড যুবলীগ নেতার কব্জি কেটে দিয়েছে প্রতিপক্ষ; আহত চার! নাটোরে এলাকার আধিপত্ত বিস্তার নিয়ে পুর্ব বিরোধের জেরে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মিঠুন আলীর (৩৩) কব্জি কেটে দিয়েছে প্রতিপক্ষ। এসময় আরো ৪জনকে কুপিয়ে জখম করা হয়েছে। রোববার (২৩ জুলাই) রাত ১০টার দিকে শহরের বলারিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আহত মিঠুন আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত আরমান আলী (২৯), বকুল মিয়া (৩৬), জাহেদুল (৩৪) ও আব্দুল্লাহ রাব্বিকে (২৭) নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের পরিবার সুত্রে জানা যায়, নাটোর পৌরসভার ৩ নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক মিঠুন আলী রোববার রাত ১০টার দিকে শহরের ভবানীগঞ্জ এলাকার ব্যবসায়ীক চেম্বার থেকে কয়েকজন সমর্থ সহ মোটরসাইকেলে করে বলাপাড়া এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন। তারা বলারিপাড়া রাজারপুকুর এলাকায় পৌঁছিলে দেশী অস্ত্রে সজ্জিত ২০/২৫ জন যুবক মিঠুন আলী সহ তার সমর্থকদের ওপর চড়াও হয়। এসময় হামলাকারীরা চোখে পানি ও মরিচের গুড়া ছুড়ে দিয়ে মিঠুনকে এলোপাতারি কোপাতে থাকে। এসময় অন্যরা এগিয়ে এলে তাদেরও কুপিয়ে জখম করা হয়। হামলাকারীরা মিঠুনের একটি হাতের কব্জি কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে দিয়ে চলে যায়। আহতদের চিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে মিঠুন সহ আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। পরে মিঠুন আলীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, এলাকার আধিপত্য নিয়ে জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর নান্নু শেখের সাথে মিঠুন আলীদের বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে গত দুমাস আগে একইভাবে নান্নু শেখকে কুপিয়ে জখনম করা হয়। আহত নান্নু শেখ এখনও ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরই জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে অনেকেই মনে করছেন।

নাটোর জেলা যুবলীগ সভাপতি বাশিরুর রহমান চৌধুরী এহিয়া অভিযোগ করে বলেন, গত ২০ ফেব্রুয়ারী জেলা আওয়ামীলীগের নতুন কমিটি গঠনের পর থেকে নাটোর শহরে একের পর এক হামলার ঘটনা ঘটছে, রক্তপাত হচ্ছে। বিশেষ করে বর্তমান নেতৃত্বের নির্দেশে স্থানীয় এমপি সমর্থকদের ওপর হামলা মামলার ঘটনা সহ আওয়ামীলীগের মধ্যে সহিংসতা বেড়েছে। পরিকল্পিত ভাবে এসব ঘটনা ঘটছে বলে দাবী করে বলেন, যুবলীগ নেতা মিঠুনসহ ৫ জনের উপর যে বর্বোরোচিত হামলা হয়েছে তার নিন্দা জানাই এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার পুর্বক আইনের আওতায় আনার দাবী জানাই। তিনি বলেন, জেলা যুবলীগের মধ্যে কোন কোন্দল নেই। তবে জেলা আওয়ামীলীগের অর্ন্তদ্বন্দের কারনে যুবলীগের উপর প্রভাব পড়ছে। এটা আওয়ামীলীগের জন্য অশুভ লক্ষণ।

জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, এই হামলার ঘটনাটি এলাকার আধিপত্য নিয়ে। এর সাথে আওয়ামীলীগের কোন সংশ্লিষ্ঠতা নেই। এলাকার আধিপত্য নিয়ে ইতিপুর্বে গত ১৬ এপ্রিল মিঠুন আলী ও তার সমর্থকরা জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর নান্নু শেখের ওপর হামলা করে কুপিয়ে জখম করে। প্রায় পঙ্গুত্ব বরনকারী নান্নু শেখ এখনও ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ওই ঘটনার জেরে মিঠুনের ওপর এমন হামলার ঘটনা ঘটে থাকতে পারে। তবে এধারনের কোন ঘটনাকেই আওয়ামীলীগ সমর্থন করেনা। এঘটনার প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। যারা এই সহিংস ঘটনার সাথে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। আর যারা জড়িত তাদের বিরুদ্ধে দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়া হবে। জেলা যুবলীগ নেতার অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে শরিফুল ইসলাম রমজান বলেন, নতুন কমিটি গঠনের অনেক আগে থেকে নাটোরে এমন অনেক সহিংস ঘটনা ঘটেছে।

নাটোর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম বলেন, এলাকার আধিপত্য নিয়ে পুর্ব বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশী অভিযান শুরু হয়েছে।

July 23, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে ওয়ার্ড যুবলীগ নেতার কব্জি কেটে দিয়েছে প্রতিপক্ষ; আহত চার!

আপডেট সময় : ০৭:০৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩