বাগাতিপাড়ায় এডিপির বিভিন্ন সামগ্রী বিতরণ!
- আপডেট সময় : ০৭:৪০:৫০ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩ ২৩৪ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় এডিপির বিভিন্ন সামগ্রী বিতরণ!
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
বাগাতিপাড়ায় এডিপির বিভিন্ন সামগ্রী বিতরণ! নাটোরের বাগাতিপাড়ায় ২০২২-২৩ অর্ত বছরে এডিপির আওতায় বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও প্রকৌশল অধিদপ্তরে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে বুধবার (১৯ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা সরকারের সভাপতিত্বে এবং উপজেলা সমবায় কর্মকর্তা ইবনে জামান মোঃ ফয়জুল কবির তিতাসের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রাজিব কুমার কর্মকার, উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনিমুল হক প্রমূখ। সেখানে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে দুস্থ ১৫ জন নারীর মাঝে ১ টি করে সেলাই মেশিন, প্রন্তিক ৩৪ জন কৃষকের মাঝে ১ টি করে স্প্রে মেশিন, ২ শ জনের মাঝে ফুটবল, ১ জন প্রতিবন্ধীকে ১ টি চার্জার ভ্যান, ৪ জন প্রতিবন্ধীকে ১ টি করে হুইল চেয়ার বিতরণ করা হয়। পরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২৪ টি পরিবারের মাঝে ১ বান্ডিল করে টিন ও প্রতিজনতে ৩ হাজার করে নগদ টাকা এবং ১ টি পরিবারকে ২ বান্ডিল টিন ও ৬ হাজার টাকা বিতরণ করা হয়।























