বাগাতিপাড়ায় শিক্ষার্থীরা পেল প্রধানমন্ত্রীর উপহার!
- আপডেট সময় : ০৬:৫৩:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩ ২৭২ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় শিক্ষার্থীরা পেল প্রধানমন্ত্রীর উপহার!
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
বাগাতিপাড়ায় শিক্ষার্থীরা পেল প্রধানমন্ত্রীর উপহার! নাটোরের বাগাতিপাড়ায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক গঠনে জনশুমারি ও গৃহ গণনায় ব্যবহৃত ট্যাব শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (১৯ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সেখানে মাদ্রাসা ও ভোকেশনাল এমপিও ভুক্ত স্কুল, নন এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ের মোট ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯৬ জন শিক্ষার্থীকে ট্যাব প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা সরকারের সভাপতিত্বে এবং উপজেলা সমবায় কর্মকর্তা ইবনে জামান মোঃ ফয়জুল কবির তিতাসের সঞ্চালনায় ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এমপি।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রাজিব কুমার কর্মকার, উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী প্রমূখ।অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের স্মার্ট বাংলাদেশ সম্পর্কে ধারণা দিয়ে বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে প্রয়োজন স্মার্ট নাগরিক। তাই আমাদের শিক্ষার্থীদের স্মার্টভাবে গড়ে তুলতে হবে। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর এই উপহার সঠিকভাবে ব্যবহার করতে হবে। যা শিক্ষার্থীদের লেখাপড়ায় অনেক ভূমিকা রাখবে।
শিক্ষার্থীরা জানায়, এই ট্যাব পেয়ে আমরা খুবই খুশি এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। এর মাধ্যমে আমরা অনলাইন ক্লাসসহ ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন বিষয়ে জ্ঞান আহরণ করতে পারবো এতে আমরা অনেক উপকৃত হবো।























