ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নাটোরে বিএনপি’র পদযাত্রার বিপরীতে আ.লীগের শান্তি সমাবেশ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩ ২৪৬ বার পড়া হয়েছে

নাটোরে আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে বিএনপি’র পদযাত্রার বিপরীতে আ.লীগের শান্তি সমাবেশ!

নাটোর প্রতিনিধিঃ
নাটোরে বিএনপি’র পদযাত্রার বিপরীতে আ.লীগের শান্তি সমাবেশ! বিএনপি’র এক দফা দাবীতে পদযাত্রার বিপরীতে পৃথক শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে নাটোরে আওয়ামী লীগ। মঙ্গলবার (১৮ জুলাই) বেলা ১১ টার দিকে জেলা ও সদর উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা শহরের কান্দিভিটাস্থ দলীয় অস্থায়ী কার্যালয় থেকে এক শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে ঘুরে নাটোর প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। সেখানে তারা এক সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, সহ-সভাপতি শহিদুল ইসলাম বকুল এমপি, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সহ-সভাপতি ও জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন বিএনপি যদি পদযাত্রার নামে সন্ত্রাস ও নৈরাজ্য করতে চায় তাহলে তার সমুচিত জবাব দেওয়া হবে। সরকারের প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ নেতা-কর্মীদেরকেও প্রতিরোধ গড়ে তোলার আহবান জানানো হয় ওই সমাবেশে।

অপরদিকে এদিন সকাল দশটার দিকে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল অনুসারীরা সংসদ সদস্য শিমুলের কান্দিভিটাস্থ বাড়ি থেকে একটি উন্নয়ন শোভাযাত্রা বের করে। শিমুলের অনুসারীরা মোটর সাইকেল শোডাউন করে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হয়ে নবাব সিরাজ-উদ দৌলা কলেজ চত্বর হয়ে কানাইখালী এলাকায় নাটোর প্রেসক্লাবের সামনে শান্তি সমাবেশ করে।

July 18, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে বিএনপি’র পদযাত্রার বিপরীতে আ.লীগের শান্তি সমাবেশ!

আপডেট সময় : ১০:২৩:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩