ঠাকুরগাঁওয়ে হরিপুরে ইউপি নির্বাচনে ঘোড়া মার্কার জয়!
- আপডেট সময় : ০৫:১১:১৫ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩ ২৩৭ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে হরিপুরে ইউপি নির্বাচনে ঘোড়া মার্কার জয়!
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে হরিপুরে ইউপি নির্বাচনে ঘোড়া মার্কার জয়! ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ২ নং আমগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে শূন্য আসনে ভোট গ্রহণ শেষে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ৬ হাজার ৬৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. হবিবর রহমান চৌধুরী।
সোমবার (১৭ জুলাই) বিকাল সাড়ে ৬ টায় হরিপুর উপজেলা পরিষদের হল রুমে এ ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মান্নান। এছাড়াও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকা প্রতীকে উমাকান্ত ভৌমিক ৪ হাজার ২৭৭, চশমা প্রতীকে মো. আলমগীর ৫ হাজার ৮৭০ ও অটো রিক্সা প্রতীকে এস.এম মনোয়ার হোসেন (মিঠুন) ৩২ ভোট পেয়ে পরাজিত হয়েছে। ১০টি কেন্দ্রে মোট ২২ হাজার ৭৭ জন ভোটারের মধ্যে সর্বমোট ভোট কাস্ট হয়েছে ১৬ হাজার ৯১৮ এর মধ্যে বাতিল হয়েছে ১০৬ ভোট।























