নাটোরে বিএনপি কার্যালয় ভাংচুরের প্রতিবাদে বাগাতিপাড়ায় বিক্ষোভ!
- আপডেট সময় : ০৪:৪৩:১০ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩ ২৯০ বার পড়া হয়েছে

নাটোরে বিএনপি কার্যালয় ভাংচুরের প্রতিবাদে বাগাতিপাড়ায় বিক্ষোভ!
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরে বিএনপি কার্যালয় ভাংচুরের প্রতিবাদে বাগাতিপাড়ায় বিক্ষোভ! নাটোর শহরের আলাইপুরে অবস্থিত জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বাগাতিপাড়ায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। রবিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার মালঞ্চি বাজার রেলগেট সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। পরে মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ওই কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
উপজেলা এবং পৌর বিএনপি ও তার সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপির আহবায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব হাফিজুর রহমান, যুগ্ন আহবায়ক নেকবর হোসেন, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক সুজন মাহমুদ, বাগাতিপাড়া পৌর যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন, জেলা ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি মিনহাজুর রহমান মনির, সহ সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান সজল, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আবু তালহা মানিক, বাগাতিপাড়া পৌর ছাত্র দলের আহ্বায়ক মুহাম্মদ মোতালেব আলী পান্না, যুগ্ম আহ্বায়ক মোরশেদ রহমানসহ বিভিন্ন স্তরের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, কোনো উস্কানি ছাড়াই শনিবার (৮ জুলাই) নাটোর শহরের আলাইপুরে অবস্থিত জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ইট পাটকেল নিক্ষেপ করাসহ হামলা ও ভাঙচুর চালায় জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।























