ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবীগঞ্জে সরকারি স্থাপনায় ‘জয় বাংলা’ ও ‘হাসিনা আসবে’ স্লোগান, তদন্তে পুলিশ চাটমোহরে বালুবাহী ট্রাকের চাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত, আহত ২ নানা আয়োজনে পঞ্চগড়ে পালিত হলো মুক্ত দিবস গোদাগাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা, ১৫ জন আটক পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ

আমাদের সন্তানদের সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে-পলক!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৪:০৩ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩ ২৯৭ বার পড়া হয়েছে

সিংড়ায় ১৩০ জন সাধারণ বৃত্তি প্রাপ্তদের মাঝে সনদ বিতরণ করেন প্রতিমন্ত্রী পলক

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমাদের সন্তানদের সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে-পলক!

রাজু আহমেদ, সিংড়া, নাটোর:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, ৪১ সাল নাগাদ আজকের শিক্ষার্থীরা আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। আমাদের সন্তানদের সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। পেপারলেস ও ক্যাশলেস এর আওতায় আনার কাজ চলছে।পিতা মাতা ও শিক্ষকরা পারে সমাজ ও পৃথিবীকে বদলে দিতে। একজন শিক্ষার্থীর জীবনে তারাই উত্তম শিক্ষক। আমি নিজেও কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলাম। আমাকে আইসিটি প্রতিমন্ত্রী দায়িত্ব দেয়ার পর ২০১০ সালে সজিব ওয়াজেদ জয় ভাইয়ের পরামর্শে আইসিটি বিষয়কে বাধ্যতামুলক করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। প্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের উদ্যোগী গড়ে তুলতে হবে।

পলক আরো বলেন, আমার ছেলে অনির্বাণ। সে ভালো আর্ট করতে পারে। সে জাতীয় পতাকা আর্ট করে। তাদের উপলব্ধি অনেক গভীর। ছোটদের কখনো অবহেলা করতে নাই। তাদের সুপ্ত প্রতিভা আছে। তা বিকশিত করার দায়িত্ব আমাদের। জীবনে প্রতিষ্ঠিত হতে হলে একটা লক্ষ্য নিয়ে এগুতে হবে। কেউ ডাক্তার, কেউ প্রকৌশলী, কেউ রাজনীতিবিদ, কেউ পাইলট, কেউ খেলোয়াড় হবে। পড়ালেখার পাশাপাশি নৈতিক শিক্ষা গড়ে তুলতে হবে। দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, নৈতিক চরিত্রের অধিকারী হতে হবে। তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত করা যাবে না। তাদের আগ্রহ দেখে উৎসাহ দিতে হবে। সৃজনশীল মানসিকতা গড়ে তুলতে হবে।

প্রতিমন্ত্রী পলক আরো বলেন, ৫০০০ হাজার প্রাথমিক বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব দেয়া হবে। ডিজিটাল লিটারেসির মাধ্যমে নতুন প্রজন্ম প্রযুক্তির সৎ ব্যবহার করতে পারে সে লক্ষ্য আইসিটি বিভাগ কাজ করছে। সাইবার সিকিউরিটি বিষয়টি গুরুত্ব দেয়া হচ্ছে। ২০২২ সালে শিশুদের জন্য হাসিনা বিডি ডট তৈরি করা হয়েছে। যাতে করে খেলতে খেলতে শিশুরা শিখতে পারে। ঢাকায় জাতীয়ভাবে স্মা্ট চিলড্রেন কার্নিভাল আয়োজন করা হবে। যেখানে নতুন প্রজন্মের অংশগ্রহণের সুযোগ আছে। ডিজিটাল কনটেন্ট তৈরি করা হয়েছে। যা শিক্ষার্থীদের বিকাশে কাজে লাগবে। স্মার্ট ক্লাস রুম প্রতিষ্ঠা করা হচ্ছে। এতে করে স্মার্ট সিটিজেন গড়ে উঠবে। মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে তিনটি করে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন। উপকারী গাছ অর্জুন, এ গাছের ছাল থাকে না। ঔষধী গাছ বেশি করে লাগানোর আহবান জানান আইসিটি প্রতিমন্ত্রী পলক।
৪৩ টি কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানে ২৬ জন ট্যালেন্পুলে ১৩০ জন সাধারণ বৃত্তি প্রাপ্তদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

চলনবিল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত আল ইমরান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি প্রমুখ।

July 8, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আমাদের সন্তানদের সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে-পলক!

আপডেট সময় : ০৩:১৪:০৩ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩