রাণীশংকৈলে ডোবার পানিতে পড়ে যুবকের মৃত্যু!
- আপডেট সময় : ০২:২৪:৪১ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩ ২৩২ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে ডোবার পানিতে পড়ে যুবকের মৃত্যু!
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
রাণীশংকৈলে ডোবার পানিতে পড়ে যুবকের মৃত্যু! ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ডোবার পানিতে পড়ে লাল্টু (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৮ জুলাই) রাত একটার দিকে উপজেলার বলিদ্বারা বগুড়া পাড়া গ্রামে একটি ডোবার পানি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত লাল্টু ওই গ্রামের মোঃ সাদেক আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৭ জুলাই) বিকাল থেকে লাল্টু বাড়ি থেকে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত ১ টায় বাড়ির মাজারের পাশে ডোবার পানিতে লালটুর মাথায় পরিহিত টুপি ভাসতে দেখে। তাৎক্ষণিক স্থানীরা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। রাণীশংকৈল ফায়ার স্টেশন অফিসার নাছিম ইকবালের নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই ডোবার পানি থেকে লালটুকে মৃত অবস্থায় উদ্ধার করে লাশ মৃতের পরিবারের নিকট হস্তান্তর করেন। স্থানীয় ইউপি সদস্য টুপেন চন্দ্র এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাণীশংকৈল থানা পুশিল পরিদর্শক মহসিন আলী জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়না তদন্তের জন্য আজ শনিবার দুপুরে জেলা মর্গে পাঠানো হয়েছে।




















