ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নাটোরে বিএনপি অফিসে ইট পাটকেল নিক্ষেপ ও ভাংচুরের অভিযোগ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪২:০০ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩ ২৩৪ বার পড়া হয়েছে

নাটোরে জেলা বিএনপির অফিস লক্ষ্য করে ইট ছুঁড়ছে ছাত্রলীগ কর্মী

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে বিএনপি অফিসে ইট পাটকেল নিক্ষেপ ও ভাংচুরের অভিযোগ!

নাটোর প্রতিনিধিঃ
নাটোরে জেলা বিএনপির কার্যালয়ে ইট পাটকেল নিক্ষেপ ও ভাংচুরের অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে। শনিবার (৮ জুলাই) বেলা ১২ টার দিকে শহরের আলাইপুর এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের প্রবেশ গেট বন্ধ করে ভিতরে সভা চালাকালীন এই ইট পাটকেল নিক্ষেপ ও ভাংচুরের ঘটনাট ঘটে। বিএনপি নেতৃবৃন্দের অভিযোগ ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা বিনা উস্কানিতে বিএনপি অফিসের সামনে টানানো ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলে এবং সিসি ক্যামেরা ও ভবনের সিঁড়িতে লাগানো থাই কাঁচ ভাংচুর করে। তবে এই অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।

জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ অভিযোগ করে বলেন, শনিবার সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠনের জন্য দিন নির্ধারিত ছিল। তেবাড়িয়া ইউনিয়নেই এই সভা করার ঘোষণা করা হয়। কিন্তু স্থানীয় আওয়ামীলীগ সহ ছাত্র ও যুবলীগ কর্মীরা গত কয়েকদিন ধরে ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতা-কর্মীদের সভা না করার জন্য অব্যাহতভাবে হুমকি দিয়ে আসছিল। তাই সংঘাত এড়াতে বাধ্য হয়ে এবং বিএনপির কেন্দ্রিয় নেতা সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পরামর্শে জেলা বিএনপি কার্যালয়ে ওই ওয়ার্ড কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত মোতাবেক বেলা ১১ টার দিকে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দের উপস্থিতিতে সভার কাজ শুরু হয়। তেবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া সভায় প্রধান বক্তা ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ফয়সাল আলম আবুল বেপারী এবং সঞ্চালনায় ছিলেন, তেবাড়িয়া বিএনপির সাধারন সম্পাদক মাসুদ আকন্দ।

দুপুর ১২ টার দিকে জেলা ছাত্রলীগ সভাপতি ফরহাদ বিন আজিজের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে বিএনপি কার্যালয়ের সামনে এসে অফিস লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় তারা অফিসের প্রবেশ গেটের তালা ভেঙ্গে কলাবসিবল গেইট ভাংচুরের চেষ্টা করে। এছাড়া তারা ভবনের কার্নিশে উঠে ভবনে টানানো বিভিন্ন একাধিক ব্যানার ও ফেস্টুন এবং সিসি ক্যামেরা ও সিরি ঘরে লাগানো থাই কাঁচ ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্র করে। সংঘাত এড়ানোর জন্য তারা অফিসের ভিতরে বসে সভা করছিল। কোন ধরনের উস্কানি ছাড়াই তারা বিএনপির অফিস সহ বিভিন্ন মালামাল ভাংচুর করে।
জেলা ছাত্রলীগ সভাপতি ফরহাদ বিন আজিজ বিএনপি নেতার অভিযোগকে মিথ্যা ও বানোয়াট দাবি করে বলেন, দলীয় কর্মী-সমর্থক সহ মোটর সাইকেল শোভাযাত্রা সহ যাওয়ার সময় বিএনপি অফিসের ভিতর থেকে তাদের লক্ষ্য করে ইট নিক্ষেপ করে বিএনপি কর্মীরা। এতে কর্মী সমর্থকরা ক্ষুদ্ধ হয়ে উঠলেও শান্তিপুর্নভাবে বিএনপি অফিস অতিক্রম করে আসা হয়। কোন ধরনের ভাংচুরের ঘটনা ঘটেনি। বিএনপি কর্মীরা নিজেরাই পরে এসব ভাংচুর করে ছাত্রলীগের ওপর দায় চাপানোর চেষ্টা করেছে।

নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে সেখানে পুলিশ মোতায়েন রাখা হয়।

July 8, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে বিএনপি অফিসে ইট পাটকেল নিক্ষেপ ও ভাংচুরের অভিযোগ!

আপডেট সময় : ০১:৪২:০০ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩