ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে গণ-ধ/র্ষ/ণ মামলা মি’থ্যা প্রমাণিত, বাদীর বিরুদ্ধে মামলার অনুমতি পঞ্চগড়ে সীমান্তের ৩০ বেকার যুবককে ইলেকট্রিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ রাজশাহী রেলস্টেশনে মাটি কাটতে গিয়ে ডিজেল ট্যাংকের পাইপ ফেটে অপচয়ের অভিযোগ হরিপুরে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন বাগাতিপাড়ায় কৃষকদের মাঝে ২ হাজার ৫০০ গাছের চারা বিতরণ নলডাঙ্গার হালতিবিলে উচ্চ শব্দে গানবাজনা, প্রশাসনের অভিযান বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল ও গ্রামবাসীর উদ্যোগে ঘর পেলেন অসহায় অপেজান রাজশাহীর সীমান্তে মাদক-চোরাচালান দমনে কঠোর হওয়ার নির্দেশ ভূমিমন্ত্রীর লালপুরে চাঁ’দা দাবির অভিযোগ, কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গাছ কাটার অভিযোগ লালপুরে বি’ষপানে তরুণী গৃহবধূর মৃ’ত্যু

‘মাঘের শীতে কাঁপে বাঘে’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২ ৪৭৪ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উমর ফারুক, পঞ্চগড় প্রতিনিধিঃ
কথায় আছে ‘মাঘের শীতে কাঁপে বাঘে’ সেই কথার যথার্থতা রেখেই মাঘের শুরু থেকে শেষবারের মতো জেঁকে বসেছে শীত। বসন্তের কাছে মিলিয়ে যাওয়ার আগে পর্যন্ত এর তীব্রতা থাকবে বলে মনে করছে আবহাওয়া অধিদপ্তর। ইতোমধ্যেই গত কয়েকদিন ধরে পঞ্চগড়ে বেশিরভাগ সহড় ও গ্রামের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। এবং আগামী কিছুদিন মধ্যদুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাসেল শাহ জানিয়েছেন, আজ সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আগের কয়েক দিনের তুলনায় সামান্য বাড়লেও কমেনি কুয়াশা ও উত্তরের হিমেল বাতাসের দাপট। মাঘের হিমশীতল বাতাসে কাবু হয়ে পড়েছে দেশের উত্তরাঞ্চলের জনজীবন। হিমেল বাতাসের সঙ্গে কুয়াশার দাপট বাড়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। তীব্র শীত ও কুয়াশায় শীতজনিত রোগ বাড়ার পাশাপাশি ক্ষয়ক্ষতি হচ্ছে ফসলেরও। এর আগে গত শুক্রবার থেকে গতকাল বুধবার পর্যন্ত টানা ছয় দিন তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যাপ্ত ওঠানামা করে। বয়ে যায় মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা আর হিমেল বাতাসের কারণে অনেকটাই থমকে গেছে পঞ্চগড়ের জনজীবন। গতকাল রাত থেকেই বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। সকাল থেকে ঘন কুয়াশায় সামনের পথ পরিষ্কার দেখা যায় না। তাই সড়কগুলোয় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘মাঘের শীতে কাঁপে বাঘে’

আপডেট সময় : ০১:৫২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২