ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেপ্তার দেবীগঞ্জে সরকারি স্থাপনায় ‘জয় বাংলা’ ও ‘হাসিনা আসবে’ স্লোগান, তদন্তে পুলিশ চাটমোহরে বালুবাহী ট্রাকের চাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত, আহত ২ নানা আয়োজনে পঞ্চগড়ে পালিত হলো মুক্ত দিবস গোদাগাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা, ১৫ জন আটক পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার

সুইডেনে কুরআন পোড়ানোর প্রতিবাদে বাগাতিপাড়ায় বিক্ষোভ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩ ২৫৮ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় তাওহীদি জনতার বিক্ষোভ অনুষ্ঠিত

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুইডেনে কুরআন পোড়ানোর প্রতিবাদে বাগাতিপাড়ায় বিক্ষোভ!

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
সুইডেনে কুরআন পোড়ানোর প্রতিবাদে বাগাতিপাড়ায় বিক্ষোভ! মুসলিম ধর্মগ্রন্থ পবিত্র কুরআন মাজিদ সুইডেনে পোড়ানোর প্রতিবাদে তাওহীদি জনতার ব্যানারে নাটোরের বাগাতিপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ জুলাই) জুম্মার নামাজ শেষে “তাওহীদি জনতা এক হও, প্রতিরোধ গড়ে তোল” এই প্রতিপাদ্যে উপজেলার মালঞ্চি রেলগেট ও দয়ারামপুরে মসজিদের ইমাম ও শত শত মুসল্লি একত্রিত হয়ে এই বিক্ষোভ মিছিলে অংশ নেন।

পৃথক দুটি কর্মসূচীতে মালঞ্চি রেলগেটে শুরুতে পেড়াবাড়িয়া কবরস্থান এলাকা থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে মালঞ্চি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে মালঞ্চি রেলগেট এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বাগাতিপাড়া ইমাম সমিতির সভাপতি ও পেড়াবাড়িয়া দাখিল মাদরাসার সহ-সুপার একেএম আফজাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন, লক্ষণহাটী জামে মসজিদের পেশ ইমাম ও তালতলা ওয়ারেসিয়া দাখিল মাদরাসার সুপার মোঃ আকরাম আলী, নূরপুর মালঞ্চি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মওলানা আব্দুর বারি প্রমুখ।

অপরদিকে দয়ারামপুরে বাজার মসজিদ চত্তর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে। পরে সেখানে এক সমাবেশে বক্তব্য দেন ধুপইল জামে মসজিদের পেশ ইমাম রেজাউল করিম, বাটিকামারি বাজার জামে মসজিদের পেশ ইমাম হাসেম আলী, জয়ন্তিপুর দাখিল মাদরাসার সুপার রবিউল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, পবিত্র কোরআন পুড়িয়ে সুইডেন ধৃষ্টতা দেখিয়েছে। এঘটনার দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন তারা। ওই সমাবেশে বক্তারা বাংলাদেশে সুইডেন পণ্য বর্জনের ঘোষনা দেয়ার পাশাপাশি এ দেশের সরকারকে সুইডেনের সাথে সকল বাণিজ্যিক সম্পর্ক বিচ্ছিন্ন করার অনুরোধ করেন।

July 7, 2023

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সুইডেনে কুরআন পোড়ানোর প্রতিবাদে বাগাতিপাড়ায় বিক্ষোভ!

আপডেট সময় : ০২:১৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩